| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারতের বিপক্ষে হারের দোষ সরাসরি যাকে দিলেন অধিনায়ক শান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ২০ ২৩:২২:৪৬
ভারতের বিপক্ষে হারের দোষ সরাসরি যাকে দিলেন অধিনায়ক শান্ত

নিজেস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে ৩৫ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। তবে সেই কঠিন পরিস্থিতিতেও দলের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন তাওহিদ হৃদয়। তার ক্যারিয়ার সেরা ইনিংসের ওপর ভর করেই কিছুটা প্রতিদ্বন্দ্বিতার পুঁজি পায় বাংলাদেশ। পরে বোলাররা লড়াই করলেও শেষ পর্যন্ত ৬ উইকেটে হেরে যায় দল।

দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৯.৪ ওভারে ২২৮ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ১০০ রান করেন হৃদয়, আর জাকের আলি করেন ফিফটি। ভারতের হয়ে মোহাম্মদ শামি ৫৩ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৪৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে।

ম্যাচ শেষে ব্যাটিং ব্যর্থতাকেই পরাজয়ের মূল কারণ হিসেবে দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাশাপাশি ফিল্ডিংয়ে কিছু সুযোগ হাতছাড়া হওয়াকেও দায়ী করেছেন তিনি। তার মতে, ক্যাচ ও রান আউটের সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত।

সাক্ষাৎকারে শান্ত বলেন, "পাওয়ারপ্লেতে ৫ উইকেট হারানোর খেসারত দিতে হয়েছে। তবে জাকের ও হৃদয় দারুণ ব্যাটিং করেছে, বিশেষ করে ভারতের স্পিনারদের বিপক্ষে হৃদয়ের ইনিংস ছিল অসাধারণ।"

তিনি আরও বলেন, "আমরা কিছু গুরুত্বপূর্ণ ভুল করেছি, ক্যাচ মিস করেছি, রান আউটের সুযোগ হাতছাড়া হয়েছে। এগুলো কাজে লাগাতে পারলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। তাছাড়া নতুন বলে যদি কয়েকটি উইকেট নিতে পারতাম, তাহলে ম্যাচের গতিপথ বদলে যেতে পারত।"

মনিরা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...