| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

শিরোপার লড়াইয়ে রাতে মাঠে নামবে ব্রাজিল আর্জেন্টিনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ১৬ ২২:৩৪:৩৯
শিরোপার লড়াইয়ে রাতে মাঠে নামবে ব্রাজিল আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ রাতে মাঠে নামছে আর্জেন্টিনা, আর আগামীকাল ভোরে খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে চ্যাম্পিয়ন কে হবে।

চার ম্যাচ শেষে ব্রাজিল ও আর্জেন্টিনা দু'দলই সমান ১০ পয়েন্ট করে সংগ্রহ করেছে। তবে গোল ব্যবধানে একধাপ এগিয়ে রয়েছে ব্রাজিল, যা তাদের শিরোপা লড়াইয়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে রাখছে। যদি শেষ ম্যাচে দুই দল একই ফলাফল করে, তাহলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হবে ব্রাজিল।

আজ রাত ৩:৩০টায় ব্রাজিলের প্রতিপক্ষ চিলি, আর ভোর ৬:৩০টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে প্যারাগুয়ের বিপক্ষে। যদি কোনো এক দল জয় পায় এবং অন্য দল হেরে যায়, তাহলে জয়ী দল সরাসরি চ্যাম্পিয়ন হবে। তবে দুই দলই জিতলে বা ড্র করলে পয়েন্ট সমান হয়ে যাবে। সেক্ষেত্রে নির্ধারণ হবে মুখোমুখি লড়াইয়ের ভিত্তিতে, যা ড্র হওয়ায় শেষ পর্যন্ত গোল ব্যবধান হবে মূল ফ্যাক্টর।

গোল ব্যবধান সমান হলে দেখা হবে চূড়ান্ত পর্বে কে বেশি গোল করেছে। এখানেও সমতা থাকলে লাল কার্ড ও হলুদ কার্ডের সংখ্যার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ পর্যন্ত যদি কোনোভাবেই চ্যাম্পিয়ন নির্ধারণ করা না যায়, তাহলে লটারি করেই বেছে নেওয়া হবে চ্যাম্পিয়ন দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...