| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নায়িকা পরীমণির সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন শেখ সাদী

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ২৯ ২১:৪৭:২২
নায়িকা পরীমণির সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন শেখ সাদী

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি প্রায়ই প্রেম, বিয়ে ও বিচ্ছেদের কারণে সংবাদমাধ্যমের শিরোনামে থাকেন। সম্প্রতি তার এবং তরুণ গায়ক শেখ সাদীর মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছে।

সোমবার, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মামলায় পরীমণি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। এই জামিনের সময় তার জামিনদার ছিলেন শেখ সাদী, যা তাদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও জোরালো করে তোলে।

এ বিষয়ে পরীমণির পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি, তবে শেখ সাদী তার মন্তব্য করেছেন। তিনি জানান, পরীমণির সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই, তবে তাদের পারিবারিক সম্পর্ক রয়েছে।

শেখ সাদী বলেন, "পরীমণির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতে পারে না। আমাদের পারিবারিক সম্পর্ক খুব ভালো। আমাদের পরিবারের সদস্যরা একে অপরের বাড়িতে যাতায়াত করেন, তবে পারিবারিক সম্পর্কের বাইরে প্রেমের কোনো সম্পর্ক নেই। কিছু মানুষ আমাদের নিয়ে গুজব ছড়াচ্ছে, যা ঠিক নয়।"

পরীমণির সঙ্গে তার পরিচয়ের বিষয়ে শেখ সাদী বলেন, "একই পেশায় দীর্ঘদিন কাজ করার কারণে পরীমণির সঙ্গে আগেই পরিচিত হয়েছি। পেশাগত কারণেই তার সঙ্গে সম্পর্ক, নিয়মিত কথা হয়, তবে এটাকে প্রেম বলা ভুল হবে।"

জামিনদার হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, "দায়িত্ববোধ থেকেই আমি আদালতে গিয়েছিলাম। পরীমণি আমার সহকর্মী, তার গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর পেয়ে আমি দুশ্চিন্তায় পড়ি। পরে পরীমণি আমাকে জানিয়েছিলেন, তিনি আদালতে আত্মসমর্পণ করবেন। জামিন হওয়ার পর তার আইনজীবী এক জামিনদার হন, আমি আরেক জামিনদার হই।"

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর পরীমণি চিত্রনায়ক শরিফুল রাজকে ভালোবেসে বিয়ে করেন। ২০২২ সালের ১০ আগস্ট তাদের একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্ম হয়, তবে পরের বছরই তাদের বিচ্ছেদ ঘটে। বর্তমানে পরীমণি দুই সন্তানকে একা বড় করছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...