| ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৮

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ২৯ ১৯:৩৭:১৬
যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৮

দক্ষিণ সুদানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। বিমানটিতে মোট ২১ আরোহী ছিলেন, যার মধ্যে ক্রু সদস্য ও যাত্রীরা অন্তর্ভুক্ত ছিল। জাতিসংঘ পরিচালিত রেডিও মিরায়া বুধবার (২৯ জানুয়ারি) এই তথ্য জানায়। বাকি তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও, তাদের অবস্থা গুরুতর।

রেডিওটি জানায়, বুধবার উত্তরাঞ্চলীয় রাজ্য ইউনিটির একটি তেলক্ষেত্র থেকে উড্ডয়ন করার কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় পাইলট এবং সহকারী পাইলট দুজনেই প্রাণ হারিয়েছেন।

ইউনিটি রাজ্যের যোগাযোগমন্ত্রী গেটওয়েচ বিপাল বলেন, বিমানটি ২০ আরোহী নিয়ে উড্ডয়ন করার পরপরই বিধ্বস্ত হয়। বিমানটির গন্তব্য ছিল রাজধানী জুবা। পরবর্তীতে তিনি জানান, দুর্ঘটনাকবলিত বিমানে মোট ২১ আরোহী ছিলেন, যার মধ্যে তিনজন বেঁচে গেছেন।

এদিকে, দক্ষিণ সুদানে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছিল। এর আগে ২০১৫ সালে রাশিয়ার তৈরি একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে বেশ কয়েকজন নিহত হয়েছিলেন, যদিও এটি একটি কার্গো বিমান ছিল, তবুও সেখানে কয়েক ডজন মানুষ ছিলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...