| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

রাজধানীর দুই পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ২৬ ২১:১৭:১৮
রাজধানীর দুই পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব ও টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করেছেন। প্রায় দুই শতাধিক শিক্ষার্থী সায়েন্সল্যাব এলাকার মিরপুর সড়ক অবরোধ করেন, এরপর আন্দোলনের অংশ হিসেবে তারা টেকনিক্যাল মোড়েও অবস্থান নেন।

অবরোধের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সায়েন্সল্যাব, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকা এবং টেকনিক্যাল মোড় ও সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানান, ২১ দিন আগে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের কাছে সাত কলেজের ভর্তির আসন সংখ্যা কমানোসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি জমা দিয়েছিলেন। রবিবার, ওই স্মারকলিপির অগ্রগতি নিয়ে আলোচনা করতে গেলে অধ্যাপক মামুনসহ কয়েকজন শিক্ষক তাদের অর্ধশতাধিক শিক্ষার্থীকে অপমানিত করে বের করে দেন। এর প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেন।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিগুলি হল:

১. ২০২৪-২৫ সেশন থেকে সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে।

২. শ্রেণিকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করা যাবে না।

৩. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় ভর্তি করতে হবে।

৪. ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং প্রবর্তন করতে হবে।

৫. সাত কলেজের ভর্তি ফি’র স্বচ্ছতা নিশ্চিত করতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ছাড়া নতুন একটি অ্যাকাউন্টে ভর্তি ফি’র টাকা জমা রাখতে হবে।

এদিকে, শিক্ষার্থীরা জানান, তাদের আন্দোলন তখন পর্যন্ত চলবে, যতক্ষণ না তাদের দাবিগুলি মেনে নেওয়া হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...