| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ভরিতে ২ হাজার টাকা বাড়ল সোনার দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ২৩ ০৯:৫৭:৩৩
ভরিতে ২ হাজার টাকা বাড়ল সোনার দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) চলতি মাসে দ্বিতীয়বারের মতো সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন দাম অনুযায়ী, এক ভরি সোনার দাম ১ হাজার ৯৮৩ টাকা বৃদ্ধি পেয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এখন থেকে ২২ ক্যারেটের ভালো মানের সোনার এক ভরি দাম হবে ১ লাখ ৪১ হাজার ৪২৬ টাকা, যা পূর্বে ছিল ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান বুধবার (২২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। নতুন দাম বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

নতুন দামে, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য হবে ১ লাখ ৪১ হাজার ৪২৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য ১ লাখ ৩৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য ১ লাখ ১৫ হাজার ৭১৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার মূল্য ৯৫ হাজার ৬১ টাকা।

তবে, সোনার দাম বাড়ানোর পাশাপাশি রুপার দাম অপরিবর্তিত রয়েছে। রুপার দাম ক্যাটাগরি অনুযায়ী— ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

বাজুসের দেয়া তথ্য অনুযায়ী, সোনা এবং রুপার গহনা কেনার সময় ক্রেতাকে নির্ধারিত দাম ছাড়াও ৫ শতাংশ ভ্যাট এবং ৬ শতাংশ মজুরি দিতে হবে। অর্থাৎ, ২২ ক্যারেট মানের এক ভরি সোনা কেনার জন্য ক্রেতাকে মোট ১ লাখ ৫৬ হাজার ৯৮৩ টাকা দিতে হবে (১ লাখ ৪১ হাজার ৪২৬ টাকা সোনার দাম, ৭ হাজার ৭১ টাকা ভ্যাট এবং ৮ হাজার ৪৮৬ টাকা মজুরি)।

এর আগে গত ১৫ জানুয়ারি সোনার দাম কমিয়েছিল বাজুস, যা ১৬ জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ছিল ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৩৩ হাজার ৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ১৪ হাজার ৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৩ হাজার ৬৭৪ টাকায় বিক্রি হয়েছিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...