| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ ; চরম বিপদে ভারতীয় প্রবাসীরা

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ১৫ ১২:১১:২০
ব্রেকিং নিউজ ; চরম বিপদে ভারতীয় প্রবাসীরা

সৌদি আরব ভারতীয় কর্মীদের জন্য তাদের ভিসা প্রক্রিয়া কঠোর করে দিয়েছে। এখন থেকে যারা সৌদি আরবে কাজ করতে চান, তাদের পেশাগত যোগ্যতা এবং শিক্ষাগত মান যাচাইয়ের প্রক্রিয়া পাস করতে হবে। অর্থাৎ, এখন থেকে ভিসা পাওয়ার আগে কর্মীদের তাদের দক্ষতা ও পেশাগত অভিজ্ঞতার প্রমাণ পেশ করতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সৌদিতে অবস্থিত ভারতীয় মিশনের বরাতে এই তথ্য প্রকাশ করেছে। ১৪ জানুয়ারি, মঙ্গলবার থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়েছে।

একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "কাজের ভিসা পাওয়ার জন্য পেশাগত যোগ্যতার যাচাই অত্যাবশ্যকীয় করা হয়েছে।" এর মানে হলো, কর্মীদের ভিসা আবেদন করার আগে তাদের পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতার প্রমাণ দিতে হবে।

এই কঠোর প্রক্রিয়া বাস্তবায়ন করার পেছনে মূল উদ্দেশ্য হলো সৌদিতে ভারতীয় কর্মীর সংখ্যা কমানো। কারণ, ভারত থেকে আসা অনেক কর্মী যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত হন না, এবং ভারতে পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্রের অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবে প্রবাসী কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন বাংলাদেশি নাগরিকরা। দ্বিতীয় অবস্থানে আছেন ভারতীয়রা। সৌদিতে বর্তমানে ২৭ লাখ বাংলাদেশি এবং ২৪ লাখ ভারতীয় কর্মী রয়েছেন। এর মধ্যে প্রায় ১৭ লাখ ভারতীয় বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন, আর বাকিরা গৃহকর্মী হিসেবে কাজ করছেন।

সৌদির শ্রমবাজারে ভারতীয় কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অভিযোগ উঠেছে যে, সৌদিতে পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্র নেই যেখানে কর্মীদের দক্ষতা যাচাই করা যেতে পারে। সৌদি আরব তাদের ভিশন-২০৩০ এর আওতায় দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী। তারা চাইছে, প্রমাণিত দক্ষতার কর্মীরা সৌদি আরবের শ্রমবাজারে আসুক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...