| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ভারতে ৫৭ বাংলাদেশি গ্রে'প্তা'র

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ১২ ২২:২১:৫৮
ভারতে ৫৭ বাংলাদেশি গ্রে'প্তা'র

ভারতের বিভিন্ন অঞ্চলে পৃথক অভিযান চালিয়ে একদিনে ৫৭ জন বাংলাদেশি ও ২ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তামিলনাড়ু থেকে ৩১ জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) রাতভর তিরুপুর জেলা এবং গ্রামীণ এলাকায় অভিযান চালিয়ে কোয়েম্বাটুর সন্ত্রাস দমন শাখা (এটিএস) তাদের আটক করে। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগ রয়েছে।

তামিলনাড়ু পুলিশের এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, তিরুপুর জেলার পুলিশ সুপার ভি. নারায়নণের নেতৃত্বে এটিএসের পাঁচটি টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এর ফলে এই ৩১ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তারা বেশ কিছু মাস ধরে অবৈধভাবে ওই এলাকায় বসবাস করছিলেন এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৮ জনকে পাল্লাদাম থানায় এবং বাকি ৩ জনকে নাল্লুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি দাবি করেছেন, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা তামিলনাড়ুতে অবস্থান করছে এবং তারা অধিকাংশই পোশাক কারখানায় কাজ করছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তামিলনাড়ু রাজ্য সরকার পোশাক কারখানাগুলোর শ্রমিকদের ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের সিদ্ধান্ত নেয়, এবং সেই অনুযায়ী অভিযান চালানো হয়।

পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিএসএফের ডিআইজি এ কে আরিয়া রোববার (১২ জানুয়ারি) এক প্রেস বিবৃতিতে জানান, একদিনে সীমান্ত থেকে ২৪ জন বাংলাদেশি ও ২ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে বিএসএফ। তারা পেট্রাপোল-বেনাপোল সীমান্ত এবং নদীয়া জেলার গেদে-দর্শনা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার হন।

জিজ্ঞাসাবাদে বিএসএফ জানতে পেরেছে, গ্রেপ্তারকৃতরা গৃহস্থালির কাজে সহকারী হিসেবে কাজ করতে বেঙ্গালুরু, মুম্বাই ও হায়দরাবাদ যাওয়ার চেষ্টা করছিল। তবে, তাদের গ্রেপ্তারের পর বিএসএফ তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়েছে।

এছাড়াও, উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর থানা এলাকা থেকে ২ বাংলাদেশিকে এবং বারাসাত থানা এলাকার এক ভারতীয় নাগরিককে অবৈধ বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...