| ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সৌদি আরব প্রবাসীদের জন্য দুঃসংবাদ

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০৭ ১৭:৩৩:০৫
সৌদি আরব প্রবাসীদের জন্য দুঃসংবাদ

প্রতিবছর হাজার হাজার মানুষ জীবিকার প্রয়োজনে সৌদি আরবসহ বিভিন্ন আরব দেশে কাজের উদ্দেশ্যে যান। এ জন্য তাদের বড় অংকের অর্থ ব্যয় করতে হয়। এবার সেই ব্যয় আরও বেড়ে যাচ্ছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি সাতটি সেবার ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন এই ফি কাঠামোর বিষয়টি ২০২৪ সালের ৪ জানুয়ারি গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে প্রবেশ এবং বহির্গমন ভিসার ফি নতুন করে ১০৩.৫ রিয়াল নির্ধারণ করা হয়েছে। পাসপোর্টের তথ্য হালনাগাদ করার জন্য প্রবাসীদের দিতে হবে ৬৯ রিয়াল। বসবাসের অনুমতি বা ইকামা নবায়নের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৫১.৭৫ রিয়াল এবং চূড়ান্ত বহির্গমনের জন্য ৭০ রিয়াল। এছাড়া, কর্মচারীদের রিপোর্ট ফি ধরা হয়েছে ২৮.৭৫ রিয়াল।

এই ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রবাসীদের ওপর বিশেষ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যারা ইতোমধ্যে সৌদি আরবে বসবাস করছেন এবং তাদের ভিসা বা ইকামা নবায়নের প্রয়োজন হবে, তাদের জন্য নতুন ফি একটি বাড়তি চাপ হয়ে দাঁড়াবে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সৌদি আরবে প্রবেশের পর যদি কেউ হারিয়ে যায়, তবে যিনি তাকে আমন্ত্রণ জানিয়েছেন, তিনি বিষয়টি রিপোর্ট করতে পারবেন। তবে এটি কেবল ব্যক্তিগত এবং পারিবারিক ভ্রমণ ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য।

ভিসার মেয়াদ শেষ হওয়ার সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। যদি কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ার ১৪ দিন পর রিপোর্ট জমা দিতে চান, সেটি আর গ্রহণযোগ্য হবে না। এছাড়া, এক ব্যক্তি কেবল একবারই রিপোর্ট দাখিল করতে পারবেন এবং দাখিলের পর তা প্রত্যাহার করা যাবে না।

সৌদি আরবের এই সিদ্ধান্ত প্রবাসীদের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তাই নতুন নিয়মগুলো মাথায় রেখে প্রবাসীদের আরও সচেতন হতে হবে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ...

ব্রাজিল-বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

ব্রাজিল-বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আজ মঙ্গলবার টেলিভিশনে থাকছে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। ফুটবল থেকে ক্রিকেট, এশিয়ান গেমস থেকে ফিফা আসিয়ান ...