| ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

হাসপাতালে অভিনেতা মুশফিক ফারহান, যা জানাল পরিবার

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০৪ ১৮:১৫:৪৮
হাসপাতালে অভিনেতা মুশফিক ফারহান, যা জানাল পরিবার

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর আদাবর থানাধীন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। শুক্রবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। শনিবার দুপুরে হাসপাতালের জনসংযোগ বিভাগ এ বিষয়টি নিশ্চিত করেছে।

শুটিং ইউনিট সূত্রে জানা যায়, নাটকের শুটিং সেসে ফারহান হঠাৎ জ্বর ও শরীর ব্যথায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তার অবস্থা খারাপ হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, রাতে শুটিং শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ফারহান। কিন্তু এসময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং প্রচণ্ড শীত অনুভব করতে শুরু করেন। তার শরীর থেকে শীত প্রবাহিত হওয়ার কারণে নাটকটির প্রোডাকশন টিম তার জন্য ৫-৬টি কম্বল দিয়েও তেমন সুরাহা পায়নি। পরবর্তীতে তাকে রাজধানীর আদাবর থানার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিনেতা মুশফিক ফারহান জ্বর ও শরীর ব্যথার কারণে ভর্তি হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আজ বিকেলে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

অভিনেতার মামা মামুন বলেন, "মুশফিক আর ফারহান আগের চেয়ে কিছুটা ভালো অনুভব করছেন। তার মূলত ভাইরাল ফিভার হয়েছে। তবে চিকিৎসকরা তার অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং বাড়তি সতর্কতার জন্য তাকে আইসিইউতে রাখা হয়েছে।"

এদিকে, আজ অভিনেতার একটি নাটকের শুটিং ছিল, যা সাফা কবিরের সঙ্গে করার কথা ছিল। তবে তার অসুস্থতার কারণে শুটিংটি বাতিল করা হয়েছে। আপাতত তার দ্রুত সুস্থতা কামনা করছেন উদ্বিগ্ন ভক্তরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: মেজর লিগ সকারে (MLS) নিজেদের ঘরের মাঠ ‘নু স্টেডিয়ামে’ দুর্দান্ত এক জয় তুলে ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...