| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সারা দেশের শিক্ষার্থীরা দলে দলে জড়ো হচ্ছেন শহীদ মিনারে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ৩১ ১১:০৭:০৭
সারা দেশের শিক্ষার্থীরা দলে দলে জড়ো হচ্ছেন শহীদ মিনারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগ দিতে সারা দেশের শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইউনিটগুলো ছোট ছোট ঝটিকা মিছিলও করছে।

নেতৃবৃন্দ দলবেঁধে ক্যাম্পাসে ঘুরে ঘুরে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, যেমন- ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি।

এই দিনটি শুরু হয় মৌলভীবাজার ইউনিটের শহীদ মিনারে আগমন দিয়ে।

জানা গেছে, এখনও বেশ কিছু ইউনিট শহরে আসছে। বিকাল ৩টায় শুরু হবে মূল অনুষ্ঠান। এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য কার্যক্রম চলবে।

প্রথমে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। তবে তা সমালোচনার মুখে বাতিল করে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি ঘোষণা করা হয়। সোমবার মধ্যরাতে এই কর্মসূচির ঘোষণা আসার পর ভোর থেকেই মঞ্চ তৈরি শুরু হয়। শিক্ষার্থীরা জানান, এই কর্মসূচি দেশের ঐক্যের প্রতীক হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...