| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

সব ব্যাংকের লেনদেন বন্ধ!


Warning: Undefined variable $category_name in /home/binodon69.com/public_html/inc/article.php on line 120
ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ৩০ ১৬:৫৫:২৫
সব ব্যাংকের লেনদেন বন্ধ!

ব্যাংক হলিডে উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কোনো ধরনের লেনদেন হবে না। দেশের প্রধান দুই শেয়ারবাজার, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বন্ধ থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী, প্রতি বছর ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর এই দুই দিন 'ব্যাংক হলিডে' হিসেবে পালিত হয়। এই ছুটি আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার জন্য এবং বার্ষিক হিসাবনিকাশ সম্পন্ন করার উদ্দেশ্যে রাখা হয়।

প্রথা অনুযায়ী, অর্থবছরের প্রথম দিন ১ জুলাই এবং পঞ্জিকা বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকে, তবে ব্যাংকগুলোর নিজস্ব দাপ্তরিক কার্যক্রম চলতে থাকে। আর্থিক হিসাব মেলানোর জন্য সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে, তবে সেখানে কোনো ধরনের লেনদেন হবে না।

ব্যাংক হলিডের দিনগুলোতে বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন পরিচালনা করে না। তবে, গ্রাহকরা চাইলে নির্ধারিত পরিমাণ টাকা তাদের কার্ডের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

এছাড়া, পুঁজিবাজারে শেয়ার কেনাবেচা ব্যাংক লেনদেনের মাধ্যমে হয়। ব্যাংক বন্ধ থাকলে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তেও কোনো লেনদেন হবে না। তবে, পুঁজিবাজারে শেয়ার লেনদেন বন্ধ থাকলেও দাপ্তরিক কার্যক্রম চলবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...