| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

চরম দুঃসংবাদ ১৩ বাংলাদেশি আ'ট'ক

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২৯ ১৭:১০:৫৬
চরম দুঃসংবাদ ১৩ বাংলাদেশি আ'ট'ক

ভারতের মহারাষ্ট্রে অবৈধভাবে অনুপ্রবেশ এবং বৈধ নথি ছাড়া বসবাসের অভিযোগে ১৩ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজন পুরুষ এবং ছয়জন নারী রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, এসব বাংলাদেশি বৈধ নথি ছাড়া ভারতে বসবাস করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এটিএস রাজ্যের থানে, নভি মুম্বাই এবং সোলাপুরে স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযান চালায়।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহজনক কিছু রুট এবং এলাকাতে গত ২৪ ঘণ্টায় তল্লাশি চালানো হয়। প্রাথমিক তদন্তে উঠে আসে, গ্রেপ্তারকৃতরা আধার কার্ডসহ জাল নথি ব্যবহার করে ভারতে প্রবেশ করেছিলেন। পুলিশ জানিয়েছে, তারা ভারতের ফরেনার্স আইন-১৯৪৬, পাসপোর্ট (ভারতে প্রবেশ) আইন-১৯৫০ এবং পাসপোর্ট বিধি-১৯৬৭ লঙ্ঘন করেছেন।

মহারাষ্ট্র পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, "আইন অমান্যকারী এবং জাল নথির অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হয়েছে। এই ধরনের কর্মকাণ্ড ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।" থানের স্থানীয় পুলিশ এই মামলার তদন্ত করছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...