| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সম্বরণ কালের সেরা সং'ঘ'র্ষ, ১৯ পাক সেনার প্রাণহীন

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২৮ ১৮:২০:২১
সম্বরণ কালের সেরা সং'ঘ'র্ষ, ১৯ পাক সেনার প্রাণহীন

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে। এতে এখন পর্যন্ত ১৯ জন পাকিস্তানি সেনা প্রাণ হারিয়েছেন এবং আফগানিস্তানের তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে স্থানীয় সংবাদমাধ্যম শনিবার (২৮ ডিসেম্বর) এই তথ্য জানায়।

সম্প্রতি পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, পূর্ব আফগানিস্তানের খোস্ত ও পাকতিয়া প্রদেশের সীমান্ত এলাকায় সংঘর্ষ চলছে।

আফগান সীমান্তরক্ষীরা খোস্ত প্রদেশের আলি শির এলাকায় পাকিস্তানের বেশ কয়েকটি সামরিক চৌকিতে আগুন ধরিয়ে দেয় এবং পাকতিয়া প্রদেশের ডান্ড-ই-পাতান এলাকায় দুটি পাকিস্তানি পোস্ট দখল করে। এদিকে পাকিস্তানি সেনাদের ছোড়া মর্টার শেলে ডান্ড-ই-পাতান জেলায় তিনজন আফগান বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

এর আগে, গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পাকিস্তানের সেনারা আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় চারটি স্থানে বোমা হামলা চালায়। ওই ঘটনায় অন্তত ৪৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া হামলায় ছয়জন আহত হয়েছেন।

পাকিস্তানের এই হামলার নিন্দা জানিয়ে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় একে ‘বর্বর’ ও ‘সরাসরি আগ্রাসন’ হিসেবে অভিহিত করে। তালেবান সরকারও পাকিস্তানের হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...