| ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

নাহিদ রানাকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন সাবেক গতিতারকা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২৭ ১৬:৩৪:১১
নাহিদ রানাকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন সাবেক গতিতারকা

বাংলাদেশ ক্রিকেটে গতিময় বোলারের অভাব দীর্ঘদিনের। তবে তরুণ পেসার নাহিদ রানা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই সেই শূন্যতা অনেকটাই পূরণ করেছেন। ২০২৪ সালে নাহিদ ছিলেন দেশের ক্রিকেট অঙ্গনে সবচেয়ে আলোচিত নাম। এবার তার প্রশংসায় মেতেছেন সাবেক অস্ট্রেলিয়ান গতিতারকা ও বর্তমানে বিপিএল ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংসের প্রধান কোচ শন টেইট।

আজ (বৃহস্পতিবার) মিরপুরে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির ক্যাম্পে টেইট বলেন, “পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে আমি প্রথমবার তার বোলিং দেখেছি। এর আগে তার সম্পর্কে বিশেষ কিছু জানতাম না। তবে টিভিতে দেখেই বুঝলাম, সে বেশ লম্বা, শক্তিশালী, এবং প্রতিভাবান।”

টেইট মনে করেন, নাহিদ রানা বাংলাদেশের পেস বোলিংয়ে নতুন দিগন্ত উন্মোচন করবেন। “১৫০ কিমি গতিতে বল করতে পারা এমন একজন বোলার পাওয়া সহজ ব্যাপার নয়। তাকে যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ। সঠিক পরিচালনা পেলে সে বাংলাদেশের ক্রিকেটে অনেক বড় অবদান রাখতে পারবে।”

গতি নির্ভর পেসারদের ক্যারিয়ার সাধারণত চোটে ভুগে ছোট হয়ে যায়। নাহিদকে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন টেইট। তিনি বলেন, “তার আশপাশে যারা আছে, তাদের দায়িত্ব সঠিক সিদ্ধান্ত নেওয়া। পাশাপাশি নাহিদকেও নিজের শরীর ও খেলার প্রতি সচেতন হতে হবে। সঠিক গাইডেন্স পেলে তার ক্যারিয়ার দীর্ঘ হবে।”

গত আগস্টে পাকিস্তানের মাটিতে নাহিদ রানা আলোচনায় আসেন। প্রথম বিদেশ সফরেই ঐতিহাসিক জয় এনে দেন তিনি। স্বাগতিক ব্যাটারদের ভুগিয়ে টাইগারদের টেস্ট সিরিজ জয় নিশ্চিত করেন ২-০ ব্যবধানে। এটি ছিল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে নাহিদ প্রথমবারের মতো ফাইফার পান, যা তাকে প্রশংসার কেন্দ্রে নিয়ে আসে।

আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের একাদশ আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন নাহিদ। তার সঙ্গে দলে আছেন সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, অ্যালেক্স হেলস এবং ইফতিখার আহমেদের মতো তারকারা। তরুণ এই পেসারের প্রতি এখন দেশ-বিদেশের ক্রিকেট বিশেষজ্ঞদের দৃষ্টি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, রিয়াল মাদ্রিদ বনাম বার্সোলোনা, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, রিয়াল মাদ্রিদ বনাম বার্সোলোনা, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগার উত্তেজনাপূর্ণ এল ক্লাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার ...

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা নিয়ে ...