| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ তারপর যা হল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২৪ ১৭:২২:১৭
সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ তারপর যা হল

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক আহসান হাবিব আবু সায়েমের বাড়ির দেয়ালে লেখা হয়েছে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন হুমকিমূলক বার্তা দেখে সায়েম ও তার পরিবার চরম আতঙ্কে রয়েছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ঘুম থেকে উঠে সায়েমের পরিবারের সদস্যরা বাড়ির দেয়ালে এই লেখা দেখতে পান। বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকার বাসিন্দা সায়েম বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঘটনার পর থেকে সায়েমের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। সায়েম জানান, তারা এখনও বুঝতে পারছেন না কারা এই হুমকির সঙ্গে জড়িত, তবে পুরো বিষয়টি নিয়ে তারা ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, “ঘটনাটি জানার পর থেকেই আমাদের একাধিক টিম তদন্তে নেমেছে। দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

সায়েম ও তার পরিবার প্রশাসনের কাছে দ্রুত নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি, তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তি প্রদানের আহ্বান জানান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...