| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

যাত্রীবাহী বিমান বি'ধ্ব'স্ত, নি'হ'ত সকল আরোহী

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২৩ ১৩:০৫:৫০
যাত্রীবাহী বিমান বি'ধ্ব'স্ত, নি'হ'ত সকল আরোহী

ব্রাজিলের পর্যটন শহর গ্রামাদোতে একটি যাত্রীবাহী ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সবাই নিহত হয়েছেন। বিমানটিতে থাকা ১০ জন আরোহীর কেউই প্রাণে বাঁচতে পারেননি।

রবিবার (২২ ডিসেম্বর) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গ্রামাদো শহরটি রিও গ্রান্ডে দো সুল রাজ্যে অবস্থিত। রাজ্যের গভর্নর এডুয়ার্ডো লেইট জানান, সকাল ৯টার দিকে উড়োজাহাজটি একটি দোকানের ওপর আছড়ে পড়ে। এতে পাইলট লুইজ ক্লদিও গ্যালেজি এবং তার পরিবারের ৯ সদস্য মারা যান। পাইলট লুইজ ক্লদিও নিজেই উড়োজাহাজটির মালিক ছিলেন।

রয়টার্স আরও জানায়, দুর্ঘটনায় উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময় দোকান এবং আশপাশের এলাকায় থাকা অন্তত ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গভর্নর লেইট আরও জানান, ১৯৯০ সালে নির্মিত "টুইন-ইঞ্জিন পাইপার পিএ-৪২-১০০০" উড়োজাহাজটি সেদিন সকাল ৯টার কিছু পর ক্যানেলা বিমানবন্দর থেকে সাও পাওলো রাজ্যের জুনদিয়াই শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অ্যারোনটিক্যাল অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিভেনশন সেন্টার (সেনিপা) ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

গ্রামাদো শহরটি রিও গ্রান্দে দো সুল রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। তবে চলতি বছরের শুরুতে শহরটি নজিরবিহীন এক বন্যার শিকার হয়েছিল। সে সময় বহু মানুষের প্রাণহানি ঘটে এবং শহরের অনেক স্থাপনা ধ্বংস হয়, যার ফলে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি হয়েছিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...