| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের চূড়ান্ত সূচি ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২৩ ০৯:১৯:০৪
অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের চূড়ান্ত সূচি ঘোষণা

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনে নানা গুঞ্জন ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে সূচি চূড়ান্ত হয়েছে। আগে থেকেই জানা ছিল, ভারত পাকিস্তানে খেলতে যাবে না এবং টুর্নামেন্টটি হবে হাইব্রিড মডেলে। ভারতের সব ম্যাচই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এমনকি তারা সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছালেও সেগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কল্যাণে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সূচির কিছু অংশ প্রকাশিত হয়েছে। পিসিবি প্রধান মহসিন নাকভি সম্প্রতি আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান আল মুবারাকের সঙ্গে বৈঠক করেন। সেখান থেকেই জানানো হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি, রোববার। ম্যাচটি সংযুক্ত আরব আমিরাতের মাঠে হবে, তবে সুনির্দিষ্ট ভেন্যু এখনও ঘোষণা করা হয়নি।

পিসিবি মুখপাত্র আমির মীর জানিয়েছেন, ‘পিসিবি নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছে।’

আগেই জানানো হয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৯ মার্চ। প্রথম ম্যাচে আয়োজক পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। ম্যাচটি করাচিতে অনুষ্ঠিত হবে। সম্ভাব্য সূচি অনুযায়ী, তিনটি করে ম্যাচ হবে রাওয়ালপিন্ডি ও করাচিতে। লাহোরে হবে একটি সেমিফাইনাল, ফাইনালসহ মোট পাঁচটি ম্যাচ।

ভারত-পাকিস্তান ম্যাচসহ তিনটি খেলা নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। যদি ভারত শেষ চারে পৌঁছায়, তবে প্রথম সেমিফাইনাল ৪ মার্চ নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সেমিফাইনাল হবে ৫ মার্চ।

ফাইনালের ক্ষেত্রে যদি ভারত অংশ নেয়, তবে তা লাহোর থেকে সরিয়ে নিয়ে ৯ মার্চ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হবে। দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

ভারত-পাকিস্তান ম্যাচের জন্য দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামই সবচেয়ে সম্ভাব্য ভেন্যু বলে মনে করা হচ্ছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির এই নতুন সূচি নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ও উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তৈরি হয়েছে বিশেষ আকর্ষণ। টুর্নামেন্ট আয়োজনের বাকি কাজগুলোও দ্রুত শেষ করার আশা করছে আয়োজক কমিটি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...