এই মাত্র পাওয়া : বিশাল বড় সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সকল ইনডেক্সধারী শিক্ষকদের বদলির সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। বুধবার (৪ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সুখবর জানান।
শিক্ষা উপদেষ্টা বলেন, “বেসরকারি শিক্ষকদের জন্য শূন্যপদের বিপরীতে সর্বজনীন বদলি প্রক্রিয়া চালু করার জন্য আমরা কাজ করছি। আজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর তারা জানিয়েছেন, সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে সব শিক্ষককেই বদলি করা সম্ভব।”
শূন্যপদে বদলির প্রজ্ঞাপন জারিতে দেরির কারণ সম্পর্কে ড. মাহমুদ বলেন, “বিভিন্ন কারণে বেসরকারি শিক্ষকদের সর্বজনীন বদলির প্রজ্ঞাপন এখনো জারি করা সম্ভব হয়নি। প্রায় পাঁচ লাখ শিক্ষক-কর্মচারীকে বদলির আওতায় আনা সহজ কাজ নয়, তবে আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি এবং বিশেষজ্ঞ কমিটির মতামতও পাওয়া গেছে।”
তিনি আরও জানান, খুব শিগগিরই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের জন্য এই প্রক্রিয়া কার্যকর হবে এবং তারা সুখবর পাবেন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- সরকারি চাকরিতে বাড়তে পারে মৌখিক পরীক্ষার নম্বর
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- কার পেনশন কত বাড়বে, জেনে নিন হিসাব
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- আজকের সকল দেশের টাকার রেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬
- আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
