| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্নপত্রে শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করায় বিদ্যালয়ে হট্টগোল, তারপর যা হল

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০২ ১১:২৮:৩৬
প্রশ্নপত্রে শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করায় বিদ্যালয়ে হট্টগোল, তারপর যা হল

নোয়াখালী জিলা স্কুলে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রে ‘শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক’ হিসেবে উল্লেখ করায় শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়েছেন শিক্ষকরা। এ নিয়ে শিক্ষার্থীরা হট্টগোল শুরু করলে সুধারাম থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী জিলা স্কুলে এই ঘটনা ঘটে।

জানা যায়, গত সপ্তাহে নোয়াখালী জিলা স্কুলের বার্ষিক পরীক্ষা শুরু হয় এবং ১ ডিসেম্বর ছিল পঞ্চম শ্রেণির ইংরেজি বিষয়ের পরীক্ষা। পরীক্ষার প্রশ্নপত্রে একটি প্রশ্নে ‘শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক’ উল্লেখ করা হয়। পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে। এ সময় অর্ধশতাধিক ছাত্র প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে প্রতিবাদ জানায় এবং তাঁর কক্ষের সামনে জড়ো হয়ে হট্টগোল শুরু করে।

একপর্যায়ে প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম কিবরিয়া প্রশ্ন প্রণয়নকারী শিক্ষক আবুল হোসেন গাজীকে ডেকে পাঠান। তিনি জানান, ভুলক্রমে এমন একটি প্রশ্ন লিখেছেন। পরে ইংরেজি বিভাগের শিক্ষক আমির হোসেন গাজীও ভুল স্বীকার করে ক্ষমা চান।

এ বিষয়ে নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, ‘‘পঞ্চম শ্রেণির ইংরেজি প্রশ্নে বঙ্গবন্ধুকে 'জাতির জনক' হিসেবে উল্লেখ করা হয়েছে, যা একটি ভুল ছিল। আমরা ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করলে তিনি ক্ষমা চান। এই বিষয়ে তার বিরুদ্ধে শোকজ প্রক্রিয়া চলছে।’’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...