| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধ!

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৮ ২০:৪৯:৩৭
বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধ!

বুধবার ভারতীয় টিভি চ্যানেল রিপাবলিক বাংলা একটি প্রতিবেদন প্রচার করে দাবি করে, "বাংলাদেশে বন্ধ হল ভারতীয় স্যাটেলাইট চ্যানেল!" এই শিরোনামে প্রতিবেদনটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজেও শেয়ার করা হয়।

এই খবরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, আসলেই কি বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়েছে?

তবে, ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ডিসমিসল্যাব জানিয়েছে, এ দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেছে।

কোয়াব-এর সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী চঞ্চল এ বিষয়ে বলেন, "এটি একটি সম্পূর্ণ অপপ্রচার। সরকারের পক্ষ থেকে ভারতীয় চ্যানেল বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বর্তমানে সব ভারতীয় চ্যানেলই স্বাভাবিকভাবে সম্প্রচারিত হচ্ছে।"

তিনি আরও জানান, "এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো উদ্দেশ্যমূলক। টেলিভিশনে ক্যাবল সংযোগে সব ভারতীয় স্যাটেলাইট চ্যানেল সচল রয়েছে এবং দর্শকরা সেগুলো দেখছেন।"

রিপাবলিক বাংলার প্রতিবেদনে আরও দাবি করা হয়, মুহাম্মদ ইউনূস ইস্যুতে ভারতীয় মিডিয়ার আপত্তির কারণে বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধ করা হয়েছে। তবে এই দাবিরও কোনো সত্যতা পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত "বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধ" হওয়ার খবরটি পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর। দেশে সব ভারতীয় স্যাটেলাইট চ্যানেল স্বাভাবিকভাবে চলছে। সরকার বা সংশ্লিষ্ট কোনো সংস্থা এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। গুজবে কান না দিয়ে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করার আহ্বান জানানো হচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...