| ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

সেই তামিমকে অধিনায়ক করে শক্তিশালী দল ঘোষণা করলো বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২১ ১৯:৩৮:৩৬
সেই তামিমকে অধিনায়ক করে শক্তিশালী দল ঘোষণা করলো বাংলাদেশ

চলতি মাসের শেষে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার (২১ নভেম্বর) ১৪ সদস্যের বাংলাদেশ যুব দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এইবারের এশিয়া কাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন মো: আজিজুল হাকিম তামিম। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন জাওয়াদ আবরার। দলে অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে আছেন মারুফ মৃধা ও শিহাব জেমস, যাঁরা গতবারের টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন। দল ঘোষণার সঙ্গে সঙ্গে ৪ জন স্ট্যান্ডবাই খেলোয়াড়ও রাখা হয়েছে, যাঁরা দলের বাইরে থাকবেন।

বাংলাদেশ দল 'এ' গ্রুপে অবস্থান করছে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। অন্যদিকে 'বি' গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও জাপান।

২৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই এশিয়ান শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। পরবর্তী দুটি ম্যাচে যথাক্রমে ১ ডিসেম্বর নেপাল এবং ৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে জুনিয়র টাইগাররা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:

মো: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক)জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক)রিফাত বেগসামিউন বশির রাতুলদেবাশীষ সরকার দেবারিজান হোসেনআল ফাহাদইকবাল হাসান ইমনরাফিউজ্জামান রাফিফরিদ হাসান ফয়সালমারুফ মৃধাশিহাব জেমসআশরাফুজ্জামান বরেণ্যসাদ ইসলাম রাজিন

স্ট্যান্ডবাই:

কালাম সিদ্দিকীশাহরিয়ার আজমীরইয়াসির আরাফাতসানজিদ মজুমদার

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...