প্রথম ওভারেই তাসকিনের আঘাত, দেখে নিন স্কোর-
সাত মাস পর আবার ওয়ানডে ফরম্যাটে ফিরেছে বাংলাদেশ দল। সাম্প্রতিক সময়ে অন্যান্য ফরম্যাটে বাংলাদেশের পারফরম্যান্স সেভাবে সন্তোষজনক না থাকলেও আফগানিস্তান সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে। দুই দলই ভিন্ন অভিজ্ঞতা নিয়ে এই সিরিজে মুখোমুখি হয়েছে। প্রথম ম্যাচে টসে হেরে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
এই প্রতিবেদন টি লেখা পর্যন্ত আফগানিস্তান ৫ ওভারে ১ উইকেড় হারিয়ে ১৯ রান করেছে। তাসকিন আহমেদ নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়েছেন।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আফগানিস্তানের একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, আল্লাহ মোহাম্মদ গাজানফার, নাঙ্গেয়ালিয়া খারোতে ও ফজলহক ফারুকি।
