এই মাত্র পাওয়া ; পুলিশের উপর ‘এসিড’ নিক্ষেপ, ৭ পুলিশ সদস্য আহত
চট্টগ্রামের কোতোয়ালী থানার হাজারী গলিতে ইসকন সংগঠন নিয়ে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিক্ষোভ সংঘটিত হয়েছে। বিক্ষোভ দমনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে, তাদের ওপর 'এসিড' নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে এক পুলিশ সদস্য আহত হন এবং আরও পাঁচজন ইট-পাথরের আঘাতে আহত হন। তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
এদিকে, সর্বশেষ খবর অনুযায়ী, চট্টগ্রাম নগরের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মাহফুজুর রহমানও এই হামলায় আহত হয়েছেন। এর ফলে, মোট ৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় সনাতন ধর্মাবলম্বীদের একাংশের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়, যা রাত সাড়ে ৮টার দিকে পুলিশের ওপর আক্রমণে রূপ নেয়। রাত ১০টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী সেখানে সতর্ক অবস্থায় ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একজন ফেসবুক ব্যবহারকারী একটি ফটোকার্ড শেয়ার করেন, যেখানে ইসকন নিয়ে 'কুরুচিপূর্ণ' মন্তব্য করা হয়েছিল। ওই পোস্টটি পরে হাজারী গলির মিয়া শপিং সেন্টারের একটি দোকানের মালিক শেয়ার করেন, যা স্থানীয়দের ক্ষোভের জন্ম দেয়। পোস্টটি দেখে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা দোকানটি ভাঙচুর করে এবং দোকান মালিকের ওপর আক্রমণ করতে চেষ্টা করেন।
হাজারী গলির এক বাসিন্দা সিভয়েস২৪’কে জানান, বিকেল ৪টার দিকে সনাতন ধর্মাবলম্বীরা ওই পোস্টের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে তারা দোকানটি ভাঙচুর করেন এবং পোস্টকারীকে অবরুদ্ধ করে রাখেন। পুলিশ এসে তাকে উদ্ধার করে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে পুলিশ ও সেনাসদস্যরা বিক্ষোভকারীদের নিবৃত্ত করতে গেলে তারা আক্রমণাত্মক হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে এসিড ছোঁড়ে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
চট্টগ্রামের এক স্থানীয় সাংবাদিক জানান, সেনাবাহিনী কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করলে তারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চড়াও হয়। পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে, এবং আইনশৃঙ্খলা বাহিনী কেসিদে রোডে অবস্থান নিয়েছে। আক্রমণকারীরা এখনও হাজারী গলির ভেতরে অবস্থান করছে এবং সেখানে এসিড নিক্ষেপ অব্যাহত রেখেছে।
এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ সিভয়েস২৪’কে বলেন, "আমাদের ৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।"
নগর পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন সিভয়েস২৪’কে জানান, "হাজারী গলির ব্যবসায়ী ওসমান গণি একটি ফেসবুক পোস্ট শেয়ার করেছিলেন, যা ইসকন সংগঠনকে কেন্দ্র করে ছিল। এ নিয়ে কিছু লোক ক্ষুব্ধ হয়ে উঠেছিল এবং ওই ব্যবসায়ীকে আক্রমণ করার চেষ্টা করেছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। তাদের আক্রমণে ৭ জন পুলিশ সদস্য আহত হন, এর মধ্যে একজন এসিডে আক্রান্ত।"
তিনি আরও জানান, "এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে। যে ব্যবসায়ীকে আক্রমণের শিকার করা হয়েছিল, তাকে উদ্ধার করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে এবং যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- নবম পে স্কেলের দ্রুত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির সুদৃষ্টি চাইলেন সরকারি কর্মচারীরা
