ব্রেকিং নিউজ ; আয়নাঘরের চেয়েও ভয়াবহ গোপন ঘরের সন্ধান
এখন পর্যন্ত পরিচিত আয়নাঘরের চেয়েও ভয়াবহ আটটি গোপন বন্দিশালার সন্ধান পাওয়া গেছে, যেখানে বছরের পর বছর ধরে গুম হওয়া ব্যক্তিদের নির্যাতন করা হতো।
গুম কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম মঙ্গলবার গুলশানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, যেখানে গুম সংক্রান্ত কমিশনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিচারপতি মইনুল ইসলাম বলেন, “এ ক্ষেত্রে বেশিরভাগ গুমের ঘটনা রাজনৈতিক কারণে ঘটেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াও ব্যক্তি বিশেষকে গুম করার ঘটনা ঘটেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা এখনো ২০০’রও বেশি গুম হওয়া ব্যক্তিকে চিহ্নিত করতে পারিনি। আইন অনুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যে যাদের আটক করা হয়, তাদের আদালতে হাজির করার কথা, কিন্তু অনেককে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে আইন অমান্য করে আটকে রাখা হতো।”
তিনি আরও জানান, “এ পর্যন্ত গুমের প্রায় ১,৬০০টি অভিযোগ পাওয়া গেছে, এর মধ্যে ৪০০টিরও বেশি অভিযোগ খতিয়ে দেখা হয়েছে। এসব অভিযোগের মধ্যে ১৭২টি র্যাবের বিরুদ্ধে, ৩৭টি সিটিসি, ৫৫টি ডিবি, ২৬টি ডিজিএফআই এবং ২৫টি পুলিশ বাহিনীর বিরুদ্ধে, পাশাপাশি অন্যান্য বাহিনীর বিরুদ্ধে ৬৮টি অভিযোগ রয়েছে। তদন্তের ফলে আমরা আটটি গোপন বন্দিশালার সন্ধান পেয়েছি, যেখানে গুম হওয়া ব্যক্তিদের বছরের পর বছর ধরে রাখার পাশাপাশি নির্যাতন করা হতো।”
তিনি বলেন, “গুমের ১৪০টি অভিযোগের বিষয়ে আমরা সাক্ষাৎকার নিয়েছি, এবং যারা অভিযোগে অভিযুক্ত, তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।”
দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বিচারপতি মইনুল ইসলাম জানান, গুম কমিশন গঠন করা হয় ২০২৪ সালের ২৭ আগস্ট, যাতে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়কালে গুমের অভিযোগ দায়ের করা যায়। অভিযোগ জানানোর শেষ সময় ছিল ৩০ অক্টোবর, ২০২৪।
গুম কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এই কমিশনের অন্যান্য সদস্যরা হলেন—হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকারকর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস এবং মানবাধিকারকর্মী সাজ্জাদ হোসেন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
