| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; মিরাজ নয় বড় চমক নিয়ে ওয়ানডে ফরমেটের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ০১ ১৮:৪৬:৫৮
ব্রেকিং নিউজ ; মিরাজ নয় বড় চমক নিয়ে ওয়ানডে ফরমেটের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা

বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে সাম্প্রতিক সময়ে অধিনায়কত্বের পরিবর্তন নিয়ে জোর আলোচনা চলছে। ক্রিকেটভক্ত থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই অপেক্ষায় ছিলেন, কে হচ্ছেন দেশের নতুন অধিনায়ক। এই আলোচনা শুরু হয় নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার সম্ভাবনা নিয়ে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি সভা ডেকে পরবর্তী অধিনায়কের নাম ঘোষণা করার জন্য আলোচনা করে। সভাপতি ফারুক আহমেদ তখন জানান, তিনি শান্তর সঙ্গে কথা বলবেন এবং তার সিদ্ধান্তের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বোর্ডের ধারণা ছিল, শান্ত যদি অধিনায়কত্ব ছাড়েন, তবে নতুন অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম সামনে আসবে। ফারুক আহমেদ গণমাধ্যমের কাছে বলেন, "মিরাজের দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই। সে তিন ফরম্যাটেই খেলছে এবং অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিল।"

তবে ঘটনা পরিবর্তিত হয় যখন শান্তর সঙ্গে আলোচনার পর তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। শান্ত জানিয়ে দেন, তিনি ওয়ানডে অধিনায়কত্ব চালিয়ে যেতে প্রস্তুত। এর মাধ্যমে তিনি আবারও বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্বে রয়ে গেলেন, যা তার ও দলের জন্য একটি বড় ধরণের নিশ্চয়তা।

এই ঘটনায় বোর্ডের সদস্যরা শান্তর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং তারা আশাবাদী যে শান্ত অধিনায়ক হিসেবে দলের উন্নতির জন্য কাজ করবেন। ক্রিকে্ট বিশ্বে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে শান্তের নেতৃত্বের উপর অনেকেই আস্থা রাখছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...