| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনার পুত্র জয়ের বিরুদ্ধে ১৪ মিলিয়ন ডলার লুটের অভিযোগ, ধরা পড়ে যুক্তরাষ্ট্রের জেলে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২৩ ০৯:২৪:৩৩
শেখ হাসিনার পুত্র জয়ের বিরুদ্ধে ১৪ মিলিয়ন ডলার লুটের অভিযোগ, ধরা পড়ে যুক্তরাষ্ট্রের জেলে

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক বলেছেন, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় একাধিকবার যুক্তরাষ্ট্রে জেলে গেছেন এবং তার বিরুদ্ধে ১৪ মিলিয়ন ডলার লুটের প্রমাণ রয়েছে। তিনি আরও দাবি করেন, শেখ হাসিনার ক্ষমতার সময়ে এই অর্থ বিদেশে পাচার করা হয়েছিল।

সিলেটে মঙ্গলবার (২২ অক্টোবর) স্থানীয় মিডিয়া ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে এম এ মালেক এসব কথা বলেন। তিনি বলেন, সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও শেখ হাসিনার সরকারে থাকাকালীন এসব খবর প্রকাশ হয়নি। তার দাবি, শেখ রেহানাকে খুশি করার জন্য দলীয় নেতারা তাকে বিলাসবহুল বাসা ও গাড়ি উপহার দিয়েছেন।

ভারতের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক নিয়ে মন্তব্য করে এম এ মালেক বলেন, শেখ হাসিনার বিচার গণহত্যার জন্য বাংলাদেশের মাটিতে হবে। তিনি ভারতের সীমান্তে হত্যাকাণ্ড ও ঘন ঘন বন্যার জন্য ভারতকে দায়ী করেন।

তিনি ড. ইউনূসের নেতৃত্বে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানান এবং বলেন, তারেক রহমান শীঘ্রই দেশে ফিরে এসে নেতৃত্ব দেবেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে এবং তিনি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনের জন্য নানা কর্মসূচি গ্রহণ করেছেন।

এম এ মালেক যুক্তরাজ্যে হাসিনা বিরোধী আন্দোলনের উল্লেখ করে বলেন, তাদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে শেখ হাসিনা যুক্তরাজ্যে ১১ দিন কোথাও অবস্থান করতে পারেননি।

অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন নেতৃবৃন্দও বক্তব্য দেন, যেখানে বিএনপির নেতাদের বক্তব্যে সিলেটের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...