| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবকে দেশে আসতে নিষেধ করার কারণ ব্যাখ্যা করে ব্যাপক তোপের মুখে ক্রীড়া উপদেষ্টা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৯ ২১:৪৩:১৫
সাকিবকে দেশে আসতে নিষেধ করার কারণ ব্যাখ্যা করে ব্যাপক তোপের মুখে ক্রীড়া উপদেষ্টা

সাকিব আল হাসানকে টেস্ট ক্রিকেটে বিদায় জানানোর সুযোগ না দেওয়ার পেছনে নিরাপত্তা উদ্বেগকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও আন্দোলনের কারণে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে, সাকিবের মতো একজন তারকার বিদায়ের সময় সুষ্ঠু নিরাপত্তা নিশ্চিত করা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে।

আসিফ মাহমুদ আরো বলেন, দেশের বাইরে বিদায় নিলে এসব ঝুঁকি এড়ানো সম্ভব হবে, যা সাকিবের জন্যও নিরাপদ। সাকিবের বিদায় যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন করার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ, তবে নিরাপত্তা সম্পর্কে কোন আপস করতে প্রস্তুত নন। তিনি বলেন, “সাকিব আল হাসানের বিষয়টি আমি একটি বিবৃতির মাধ্যমে স্পষ্ট করেছি। বর্তমান পরিস্থিতিতে ক্রীড়াঙ্গনে যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেজন্য বিসিবিকে আমি পরামর্শ দিয়েছি যে সাকিব আপাতত দেশে না আসুক।”

আসিফ মাহমুদ জানান, “নিরাপত্তা শুধু দেশের ভেতরে খেলার জন্য নিরাপদে আনা নয়; বরং যদি দেশে আসার পর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে, সেটিও আগে থেকেই নিষিদ্ধ করা উচিত। উভয় দিক থেকেই নিরাপত্তার বিষয়টি ভাবতে হবে।”

মিরপুরে সাকিব বিরোধী আন্দোলন এবং স্টেডিয়ামের দেয়ালে বিভিন্ন লেখা সম্পর্কে আসিফ মাহমুদের নির্দেশনা থাকার দাবি করেছেন কিছু আন্দোলনকারী। তবে তিনি জানান, “আমি এমন কোনো নির্দেশনা দিইনি। আমি একটি ভিডিও দেখেছি যেখানে একজন ছাত্র বলছিলেন, ক্রীড়া উপদেষ্টা বলে গেছেন। আমি বিসিবিতে প্রেস ব্রিফিংয়ে বলেছি, আন্দোলন করা বা মত প্রকাশ করা সবার সাংবিধানিক অধিকার। কেউ যদি মিসরিড বা মিসলিডিং বক্তব্য দেয়, তার জন্য আমি দায়ী নই।”

তিনি আরো বলেন, “আন্দোলন করা আমাদের সাংবিধানিক অধিকার, আমরাও আন্দোলন করেছি। এর পরেই এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...