| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিব-মাশরাফি খু*নি, অবিশ্বাস্য মন্তব্য করলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৮ ১৪:৪৭:৪১
সাকিব-মাশরাফি খু*নি, অবিশ্বাস্য মন্তব্য করলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন

সাকিব আল হাসান দেশের মাটিতে শেষ আন্তর্জাতিক টেস্ট খেলতে আসার প্রক্রিয়া নিয়ে নাটকীয়তা চলছিল বেশ কিছুদিন। সবুজ সংকেত পেয়ে দেশে ফেরার পথে তাকে দুবাইয়ে থামতে হয়েছে। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার শেষ টেস্ট হওয়ার কথা ছিল, কিন্তু সেটি আর হচ্ছে না। এই সিদ্ধান্তের পেছনে কারণ সম্পর্কে সাকিব ইতোমধ্যে ব্যাখ্যা দিয়েছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদও এ নিয়ে কথা বলেছেন।

এবার সাকিবের ছোটবেলার কোচ মোহাম্মদ সালাউদ্দিন তার উদ্বেগ প্রকাশ করেছেন। জনপ্রিয় এই কোচ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘দেশের জন্য আজকের অনুভূতি খুব কষ্টের। আমরা কি কখনো ভুল করি না? অনুতপ্ত হলে কি কাউকে একটি সুযোগ দেওয়া উচিৎ নয়? মানবিকতা আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে।'

সাকিব এবং মাশরাফি বিন মুর্তজা উভয়েই আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ায় এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে নীরব থাকায় তারা সমালোচিত হয়েছেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে বিক্ষোভও হয়েছে। তবে সালাউদ্দিনের মতে, তারা খুনি হতে পারেন না। তিনি বলেন, ‘একজন ব্যক্তি ১৭ বছর ধরে দেশের জন্য কাজ করেছেন। ক্রিকেট বিশ্বের সম্মান তারা অর্জন করেছেন। মাঠে তাদের বিদায় দেখার কষ্ট আমার।’

তিনি আরও বলেন, ‘রাজনীতির কারণে এরা শত্রু হয়ে গেছেন? মাশরাফি যে দেশের জন্য পাঁচটি অপারেশন করলেন, তা কি আমরা ভুলে যাব? সাকিব আঙুলে চিড় নিয়েও খেলেছে। তারা মানুষের জন্য কাজ করে, কখনো ক্ষতি করেনি। এরা খুনি নয়। আমি খুব দুঃখিত যে মাঠে তাদের বিদায় দেখব না।’

সালাউদ্দিন বলেন, ‘মানুষকে মাফ করুন। আমরা সবাই কোনো না কোনো অপরাধে জড়িত। সম্মান দিলে আপনি নিজেও সম্মানিত হবেন।’

প্রসঙ্গত, নিরাপত্তার কারণে সাকিবকে দেশে আসার পথে দুবাইয়ে থামতে বলা হয়েছে। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, সাকিবকে দলের বাইরে রাখার দাবিতে ছাত্রজনতা বিসিবিকে স্মারকলিপি দিয়েছে। সিলেট স্ট্রাইকার্সের বিপিএল দল থেকে মাশরাফিকে বাদ দেওয়ার জন্য সিলেটের শিক্ষার্থীরা ৭২ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...