| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

এইচএসসি পড়িক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা, মোবাইলে যেভাবে দেখবেন

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১২ ১৪:২৫:৩০
এইচএসসি পড়িক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা, মোবাইলে যেভাবে দেখবেন

আগামী ১৫ অক্টোবর, মঙ্গলবার, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে। সকাল ১১টায় সব শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করবে। তবে এ বছর ফল ঘোষণার পদ্ধতিতে কিছু পরিবর্তন আনা হয়েছে।

এবার সরকারপ্রধান বা শিক্ষা উপদেষ্টা ফল প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। বরং প্রতিটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফলাফল ঘোষণা করবেন। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, “এবার ফল প্রকাশ হবে নতুনভাবে। বোর্ডগুলো নিজেদের উদ্যোগে ফল প্রকাশ করবে, তবে সময়টি নির্ধারিত—বেলা ১১টা। এই সময়ে সব বোর্ড আনুষ্ঠানিকভাবে তাদের ওয়েবসাইটে ফল প্রকাশ করবে।”

একই সময়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানও ফল পেয়ে যাবে এবং তারা ফলাফল নিজেদের প্রতিষ্ঠানে টাঙিয়ে দিতে পারবে। বিগত বছরগুলোতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরতেন এবং সেখান থেকে প্রধানমন্ত্রী ফল প্রকাশের ঘোষণা দিতেন। পরবর্তীতে শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অথবা সচিবালয়ে বিস্তারিত ফলাফল সাংবাদিকদের সামনে উপস্থাপন করতেন।

এই প্রক্রিয়ায় অনেক সময় ফল প্রকাশে দেরি হতো। এবার অন্তর্বর্তী সরকার এই প্রথা থেকে বেরিয়ে এসে বোর্ডগুলোকে ফল প্রকাশের স্বাধীনতা দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এই নতুন পদ্ধতি সম্পর্কে বোর্ডগুলোকে জানানো হয়েছে, জানান অধ্যাপক তপন কুমার সরকার।

মোবাইলে ফল দেখার জন্য শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বা নির্ধারিত মোবাইল অ্যাপে প্রবেশ করে তাদের রোল নম্বর দিয়ে ফল দেখতে পারবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...