| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

অবশেষে মেয়ে ম্যাজিস্ট্রেট ঊর্মিকে নিয়ে মুখ খুললেন মা নাসরিন জাহান, মায়ের কথা শুনে হতবাক সবাই

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ০৮ ১১:৩৫:১৯
অবশেষে মেয়ে ম্যাজিস্ট্রেট ঊর্মিকে নিয়ে মুখ খুললেন মা নাসরিন জাহান, মায়ের কথা শুনে হতবাক সবাই

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে বিতর্কিত ফেসবুক পোস্টের কারণে সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির বিষয়ে এবার মুখ খুলেছেন তার মা নাসরিন জাহান। তিনি বলেছেন, ঊর্মি চাকরির নিয়ম ভেঙেছেন, যা একটি গুরুতর ভুল।

সোমবার (৭ অক্টোবর) রাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নাসরিন জাহান জানান, ঊর্মির এমন কাজ ঠিক হয়নি এবং এটি বড় অপরাধ হিসেবে দেখা হচ্ছে। তিনি বলেন, "আমরা যুদ্ধ করিনি বা দেখিনি, কিন্তু তা ইতিহাস। ইতিহাসকে অস্বীকার করা যায় না। যেমনভাবে আমরা আমাদের মা-বাবাকে অস্বীকার করতে পারব না।"

নাসরিন জাহান আরও জানান, ঊর্মি ছাত্রজীবনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না। তবে ২০১৮ সালে কোটা আন্দোলনে সে অংশগ্রহণ করেছিল। তখন তার ৪০তম বিসিএস পরীক্ষা ছিল। সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। আমাদের পরিবার রাজনীতি থেকে দূরে, আমরা সাধারণ জীবনযাপন করি।

বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির পারিবারিক পরিচিতি সম্পর্কে জানা যায়, তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার নসিবপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের মেয়ে। তার বাবা ছিলেন ময়মনসিংহের মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের উপাধ্যক্ষ। বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন। ঊর্মির মা নাসরিন জাহান ময়মনসিংহের হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজে গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

প্রসঙ্গত, শনিবার (৫ অক্টোবর) ঊর্মি ফেসবুকে একটি পোস্ট দেন যেখানে তিনি বলেন, "সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে।" এই পোস্টটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন ঊর্মি। এর পরপরই তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় এবং সোমবার (৭ অক্টোবর) তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...