| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

সৌদি আরবে ভ'য়া'ব'হ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ০৩ ২৩:৫৪:৩৬
সৌদি আরবে ভ'য়া'ব'হ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

সৌদি আরবে একটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রাঙ্গুনিয়ার প্রবাসী মো. মহিউদ্দিন (৩৮)। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় এবং সৌদি সময় দুপুর ৩টার দিকে তনুমা শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে। মহিউদ্দিন রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বাসিন্দা এবং কদমতলী প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিহতের বন্ধু মো. ইকবাল হোসাইন মাসুদ জানান, মহিউদ্দিন ওই দিন সবজি আনার জন্য নতুন চাকরিতে যোগ দেন। প্রথম দিনেই মাহাইল শহর থেকে তনুমা শহরে সবজি আনতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যান, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বর্তমানে তার লাশ সৌদি আরবের তনুমা সরকারি হাসপাতালে রাখা হয়েছে।

মহিউদ্দিন দুই বছর আগে সৌদি আরবে যান এবং ছয় মাস আগে ড্রাইভিং লাইসেন্স পান। নতুন আকামা নিয়ে তিনি চাকরিতে যোগ দিয়েছিলেন, কিন্তু প্রথম দিনেই দুর্ঘটনার কবলে পড়েন। তার পরিবারে স্ত্রী ও এক সন্তান রয়েছে। লাশ দেশে ফেরানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...