| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

অবশেষে দেশে ফিরে হাসিনা কে নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ০২ ১৯:১৭:৩৮
অবশেষে দেশে ফিরে হাসিনা কে নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী

প্রখ্যাত ইসলামি বক্তা, ধর্ম প্রচারক ও লেখক মিজানুর রহমান আজহারী প্রায় সাড়ে চার বছর পর বুধবার (২ অক্টোবর) দেশে ফিরেছেন। তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই খবর জানিয়েছেন।

মিজানুর রহমান তাঁর পোস্টে লেখেন, "আলহামদুলিল্লাহ, আমি নিরাপদে নতুন স্বাধীন বাংলাদেশ, আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে এসেছি। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। আমি আশা করি জুলুমের হাতে আমার প্রিয় বাংলাদেশ কখন আর যাবে না, আপনারা দুআ করবেন।"

২০১৯ সালের ২৯ জানুয়ারি তিনি দেশ ছেড়ে মালয়েশিয়া যাওয়ার ঘোষণা দিয়েছিলেন, যা তখন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

সেই সময় তিনি ফেসবুকে লিখেছিলেন, “পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য আমি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছি।”

তিনি আরও উল্লেখ করেছিলেন, “কিছু কারণে এবছরের তাফসির প্রোগামের এখানেই সমাপ্তি ঘটাতে হচ্ছে। মার্চ পর্যন্ত আমার অন্যান্য প্রোগ্রাম স্থগিত করা হলো। রিসার্চের কাজে মালয়েশিয়ায় ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলে আবার দেখা হবে ও কথা হবে, ইনশাআল্লাহ।”

মিজানুর রহমান আজহারীর দেশে ফেরার খবরে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে এবং তিনি নতুন উদ্যমে ধর্মীয় কাজে আবারও সক্রিয় হবেন, এ আশায় সবাই অপেক্ষা করছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...