| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; ২০০ হাতি জ*বাই

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ২৬ ১৩:৪২:০৯
ব্রেকিং নিউজ ; ২০০ হাতি জ*বাই

জিম্বাবুয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা ক্ষুধার্ত মানুষদের খাওয়ানোর জন্য ২০০ হাতি জবাই করবে। দেশটির মোট হাতির সংখ্যা বর্তমানে ৮৪ হাজার। ১৯৮৮ সালের পর এই প্রথমবার এমন একটি বড় উদ্যোগ নেওয়া হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের মতে, এই সিদ্ধান্তটি খরা কবলিত এলাকাগুলোর মানুষের খাদ্যের ঘাটতি মেটানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর জিম্বাবুয়ের বন্যপ্রাণী কর্তৃপক্ষ জানায়, চলমান খরার কারণে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে, এবং এর ফলে মানুষ খাবারের সংকটে পড়েছে। তাই জনগোষ্ঠীর খাদ্য যোগানের জন্য ২০০টি হাতি জবাই করার পরিকল্পনা করা হয়েছে। ১৯৮৮ সালের পর এই প্রথমবার এমন উদ্যোগ নেওয়া হলো।

আফ্রিকার বিভিন্ন দেশ বর্তমানে তীব্র খরার মুখোমুখি। পানির অভাবে ফসল ফলানো যাচ্ছে না, যা খাদ্য সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। চলতি মাসের শুরুতে নামিবিয়া সরকারও হাতি, জলহস্তি, এবং জেব্রাসহ ৭০০-এরও বেশি প্রাণী জবাই করার ঘোষণা দিয়েছিল, আর এবার একই রকম উদ্যোগ নিতে চলেছে জিম্বাবুয়ে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে শুধু মানুষের খাদ্য সংকট মেটানোই নয়, বরং হাতির সংখ্যা নিয়ন্ত্রণেরও চেষ্টা করা হচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...