রোহিত-কোহলিকে আউট করায় হাসান মাহমুদকে নিয়ে ফেসবুকে তোলপাড়, ক্ষোভে গা'লা'গা'লি দিচ্ছে ভারতীরা
চেন্নাইয়ের মেঘলা কন্ডিশনে টসের আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল, দুই দলই প্রথমে ফিল্ডিং করতে চাইবে। কিন্তু টস ভাগ্য ছিল নাজমুল হোসেন শান্তর পক্ষে। সেই সুযোগ কাজে লাগাতে মাঠে নামেন বাংলাদেশি পেসাররা। নাহিদ রানা এবং তাসকিন আহমেদ প্রথমে ভালো বল করলেও ছন্দ ধরে রাখতে ব্যর্থ হন। তবে হাসান মাহমুদ ছিলেন ব্যতিক্রম। তাঁর টানা সাত ওভারের বিধ্বংসী স্পেলে ভারতীয় ব্যাটিং অর্ডারের ওপর চাপ সৃষ্টি হয়।
হাসানের দুর্দান্ত সিম মুভমেন্ট এবং বাড়তি বাউন্স ভারতের শীর্ষ ব্যাটারদের বিপদে ফেলে দেয়। প্রথম ঘণ্টার মধ্যেই ভারত ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শুবমান গিলের মতো বড় ব্যাটসম্যানরা হাসানের তোপে পড়ে সাজঘরে ফিরতে বাধ্য হন। রোহিত শর্মাকে আউট করার পর থেকেই হাসানকে নিয়ে ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় সমর্থকেরা। প্রথম ওভার থেকেই রোহিতকে চাপে রেখেছিলেন হাসান। দ্বিতীয় ওভারে আম্পায়ার্স কলের কারণে রোহিতকে আউট করা সম্ভব না হলেও, তৃতীয় ওভারে এক দুর্দান্ত ডেলিভারিতে ভারত অধিনায়কের উইকেট তুলে নেন তিনি। এরপর বিরাট কোহলিকে ড্রাইভ করার ফাঁদে ফেলেন, আর শুবমান গিলও তাঁর বলের সামনে টিকতে পারেননি।
হাসানের এমন পারফরম্যান্স ভারতীয় সমর্থকদের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়ায়। তাঁদের ক্ষোভ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। হাসান মাহমুদের সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্ট ছিল ৫ সেপ্টেম্বর, যেখানে পাকিস্তানের বিপক্ষে জয়লাভের পর হাতে ট্রফি নিয়ে তোলা একটি ছবি শেয়ার করেছিলেন। পোস্টটিতে তখন তেমন কোনো উল্লেখযোগ্য প্রতিক্রিয়া দেখা যায়নি, কেবল সাবেক বাংলাদেশি বোলিং কোচ অ্যালান ডোনাল্ড তাঁর খুশি প্রকাশ করে অভিনন্দন জানিয়েছিলেন। হাসানও তাঁকে ধন্যবাদ জানিয়েছিলেন। তবে আজ রোহিত ও কোহলিকে আউট করার পরপরই সেই পুরনো পোস্টে এসে ভারতীয় সমর্থকরা হাসানকে গালাগালি করতে শুরু করে।
রোহিতের ভক্তরা প্রথমে গালাগালি শুরু করলেও কিছুক্ষণের মধ্যে কোহলির ভক্তরাও সেখানে যোগ দেয়। তাঁরা প্রশ্ন তোলে, ভারতের মাটিতে এসে রোহিত-কোহলিকে আউট করার সাহস কীভাবে পেলেন হাসান! দুই দলের ভক্তদের মধ্যে এ নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। এক পক্ষ হাসানকে আক্রমণ করতে থাকে, অন্য পক্ষ তাঁর সমালোচনা করতে গিয়ে একে অপরের সঙ্গেও ঝগড়ায় লিপ্ত হয়।
তবে পুরো ঘটনায় কিছু ভারতীয় ভক্ত ভিন্ন অবস্থান নেন। তাঁরা সবাইকে শান্ত হতে বলে মনে করিয়ে দেন যে, হাসান মাহমুদ তাঁর দেশের হয়ে খেলছেন এবং তাঁর দেশের জন্য ভালো খেলা একদমই স্বাভাবিক। এমন পারফরম্যান্সের জন্য কাউকে ঘৃণা করা ঠিক নয়, বরং প্রতিপক্ষের ভালো খেলা মেনে নেওয়া উচিত।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
