| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মেঘাচ্ছন্ন চেন্নাইয়ে বৃষ্টি হলে বিশাল সুবিধা পাবে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১৯ ১২:৩০:৩৪
মেঘাচ্ছন্ন চেন্নাইয়ে বৃষ্টি হলে বিশাল সুবিধা পাবে বাংলাদেশ

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ১০ ওভারেই ৩৪ রান তুলতে গিয়ে ভারতের শীর্ষ তিন ব্যাটার—রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলিকে হারিয়েছে তারা। সবগুলো উইকেটই নিয়েছেন হাসান মাহমুদ।

তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজকের (বৃহস্পতিবার) খেলার দিনটিতে চেন্নাইয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত বৃষ্টির ঝুঁকি রয়েছে ২০-৩০ শতাংশ পর্যন্ত। যদিও খেলা পুরোপুরি ভেস্তে যাওয়ার সম্ভাবনা কম, তবে মাঝেমধ্যে খেলা বাধাগ্রস্ত হতে পারে।

প্রতিবেদন লেখা পর্যন্ত খেলা নিরবিচ্ছিন্নভাবে চলছিল, তবে চেন্নাইয়ের আকাশ ছিল মেঘাচ্ছন্ন এবং গরম আবহাওয়াও বিরাজ করছে। এদিকে, টস হেরে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারিয়ে ভারত বেশ চাপে পড়ে গেছে। হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদের বলের সামনে শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন ভারতের ওপেনাররা। চতুর্থ ওভারে রোহিত শর্মার বিপক্ষে একটি রিভিউ নেয় বাংলাদেশ, যদিও আম্পায়ার্স কলে রোহিত বেঁচে যান। তবে পরের ওভারেই হাসানের বলে তিনি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে বাধ্য হন।

ষষ্ঠ ওভারের প্রথম বলে রোহিতকে দুর্দান্ত এক লো ক্যাচে আউট করেন শান্ত, রোহিত করেন ১৯ বলে ৬ রান। এরপর তৃতীয় ব্যাটার হিসেবে নামা শুভমান গিলও তেমন সুবিধা করতে পারেননি, তিনি ৮ বল খেলেও শূন্য রানে আউট হন।

ভারতের ভরসা হিসেবে নেমেছিলেন বিরাট কোহলি, তবে তিনিও হাসানের বলে ৬ রান করে উইকেটকিপার লিটনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। দ্রুত তিনটি উইকেট হারানোর পর এখন ক্রিজে আছেন জয়সাওয়াল এবং রিশভ পন্ত। আজকের খেলা বৃষ্টির কারণে বন্ধ হলে বাংলাদেশ বর্তমান অবস্থান থেকে সুবিধা পাবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...