| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

হঠাৎ ধসে পড়ল ৩ তলা ভবন ;  একই পরিবারের ১০ জনসহ বহু প্রাণহানি

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১৫ ১২:২১:০৩
হঠাৎ ধসে পড়ল ৩ তলা ভবন ;  একই পরিবারের ১০ জনসহ বহু প্রাণহানি

ভারতের উত্তরপ্রদেশের মিরাট শহরে একটি তিনতলা ভবন ধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৯ জনই একই পরিবারের সদস্য। ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার বিকেলে মিরাটের জাকির কলোনি এলাকায় এই ভবন ধসের ঘটনা ঘটে। রোববার (১৫ সেপ্টেম্বর) এএনআই ও এনডিটিভির পৃথক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, ধসের পরপরই ঘটনাস্থলটি সিল করে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। তবে এখনও নিশ্চিত নয় যে ধ্বংসস্তূপের নিচে কেউ জীবিত আছেন কিনা। উদ্ধারকাজে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, ফায়ার ব্রিগেড এবং পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।

ভবনটির মালিক সেখানে একটি ডেইরি চালাতেন এবং ভবনের ভেতরে দুই ডজনেরও বেশি মহিষ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে ভবনটিতে ১৫ জন আটকা পড়েছিল। তাদের মধ্যে ১১ জনকে উদ্ধার করা হলেও ৯ জনের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন- সাজিদ (৪০), তার মেয়ে সানিয়া (১৫), ছেলে সাকিব (১১), সিমরা (দেড় বছর), রিজা (৭), নাফো (৬৩), ফারহানা (২০), আলিসা (১৮) এবং আলিয়া (৬)।

উদ্ধার অভিযান পর্যবেক্ষণে মিরাট জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...