| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ ; অধিনায়ক হলেন মেহেদি হাসান মিরাজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১৪ ১৭:১১:১৯
ব্রেকিং নিউজ ; অধিনায়ক হলেন মেহেদি হাসান মিরাজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫ আসরকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই দলগুলোর ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শুরু করেছে।

সাত দলের মধ্যে বরিশাল, চট্টগ্রাম, রংপুর, সিলেট, ও খুলনা নিজেদের অংশগ্রহণ প্রায় নিশ্চিত করলেও, ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের অংশগ্রহণ এখনো অনিশ্চিত। কুমিল্লা ভিক্টোরিয়ানসের স্বত্বাধিকারী নাফিসা কামাল বর্তমানে দেশের বাইরে রয়েছেন, তাই নতুন মালিক খুঁজছে বিসিবি। অন্যদিকে, ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে অভিনেতা শাকিব খানের প্রতিষ্ঠান ‘রিমার্ক হারল্যান’ নাম এসেছে।

বিসিবি প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য তারিখ ঠিক করেছে ২৭ সেপ্টেম্বর। এর আগে, দলগুলোর কাছ থেকে অংশগ্রহণ ফি ও ব্যাংক গ্যারান্টি নেওয়ার চেষ্টা করছে বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে কেউ ফি জমা দিতে না পারলেও, বিসিবি ১৫-২০ সেপ্টেম্বরের মধ্যে ফি ও গ্যারান্টি নিতে আগ্রহী। প্রতি বছর খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক নিয়ে সমস্যায় পড়তে হয় বিসিবিকে, তাই এবার ব্যাংক গ্যারান্টির ব্যাপারে তারা কঠোর অবস্থান নিচ্ছে।

এ বছরের বিপিএল শুরু হবে ২৭ ডিসেম্বর। এর আগে, দলগুলো খেলোয়াড় ধরে রাখার তালিকা প্রকাশ করবে এবং স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের সরাসরি চুক্তি করার নিয়ম শিগগিরই জানিয়ে দেওয়া হবে। একইসঙ্গে, খেলোয়াড়দের গ্রেডিংভিত্তিক ড্রাফটও চূড়ান্ত হবে।

এদিকে, অনেক সূত্র জানিয়েছে যে আসন্ন বিপিএলে ঢাকার হয়ে সরাসরি চুক্তিতে খেলতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। বরিশাল ছেড়ে তিনি ঢাকার অধিনায়ক হওয়ার সম্ভাবনা প্রবল। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...