| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আগামীকাল বাংলাদেশের বড় বাধা বৃষ্টি, যেমন থাকবে রাওয়ালপিন্ডির আবহাওয়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ০২ ২১:১৬:১৩
আগামীকাল বাংলাদেশের বড় বাধা বৃষ্টি, যেমন থাকবে রাওয়ালপিন্ডির আবহাওয়া

ইতিহাস রচনা করার পথে বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু আগামীকাল পাকিস্তান ছারাও আবহাওয়ার মোকাবেলা করে জয় পেতে হবে বাংলাদেশের।

টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পথে বাংলাদেশ। জয়ের জন্য প্রয়োজন ১৪৩ রান, হাতে ১০ উইকেট। পাকিস্তানের বিপক্ষে এই সহজ সমীকরণের পরও ভারী বর্ষণ বড় বাধা তৈরি করে পারে। রাওয়ালপিন্ডিতে ৪র্থ দিনের শেষ সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর, ৫ম দিনের খেলা নিয়ে অনেক সন্দেহের বাড়ল।

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভিজে যাওয়ায় অনেকেই ভেবেছিলেন ম্যাচটি ড্রয়ের দিকে যাচ্ছে। কিন্তু আজ পাকিস্তানের অল আউট হয়ে যাওয়ায় জয়ের সম্ভাবনা তৈরি করে বাংলাদেশ।

কিন্তু ততক্ষণ পর্যন্ত বৃষ্টি নিয়ে চিন্তিত বাংলাদেশ! আজ চতুর্থ দিনের শেষ সেশনে, মাত্র একটি বল করা হয়েছিল, এরপর বৃষ্টির কারণে আম্পায়াররা দিনের খেলা পরিত্যক্ত করেন।

আগামীকালও বৃষ্টি বা বৈরী আবহাওয়া থাকা নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, তা ভক্তদের জন্য মিশ্র আশার বাণী।

আবহাওয়া পূর্বাভাসের ওয়েবসাইট আকুওয়েদারের দেওয়া তথ্য বলছে, আগামীকাল সকালে রাওয়ালপিন্ডির বিভিন্ন জায়গায় শুধু বৃষ্টি নয়, বজ্রঝড়েরও সম্ভাবনা আছে। তবে সেটি হওয়ার সম্ভাবনা ৪০ শতাংশ। আগামীকাল রাওয়ালপিন্ডিতে তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সময় ৯টা ৪৫ মিনিটে খেলা শুরু হওয়ার কথা রয়েছে।

আগামীকাল খেলা শুরুর সময়ে অর্থাৎ স্থানীয় সময় সকাল ১০টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া পূর্বাভাস।

আকুওয়েদার আরো জানাচ্ছে, স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তবে বিকেলের দিকে স্থানীয় সময় বিকেল ৩টা থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে, যেখানে আকাশ ক্রমশ রৌদ্রোজ্জ্বল হতে পারে।

স্থানীয় সময় ৪টা থেকে রৌদ্রোজ্জ্বল আকাশের দেখা মিলবে বলে জানিয়েছে আকুওয়েদার। তখন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

সব মিলিয়ে বাংলাদেশের টেস্ট জয়ের সামনে বড় বাধা হতে পারে বৃষ্টি, তা আবহাওয়া পূর্বাভাসই বলে দিচ্ছে। তবে খানিকটা আশা দেখাচ্ছে বিকেলের আবহাওয়া পূর্বাভাস

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...