জয়ের পথে উড়ান্ত সূচনা বাংলাদেশের, দেখে নিন সর্বশেষ স্কোর-
রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আজ ৪র্থ দিনের ব্যাটিং শুরু করে পাকিস্তান । স্থানীয় সময় সকাল ৯ টা ১৫ মিনিটে খেলা শুরু হয়। এর আগে গতকাল টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশের একাদশে পরিবর্তন এসেছে একটি। চোটের কারণে বাদ পড়ছেন শরীফুল ইসলাম। তার পরিবর্তে শুরুর একাদশে ফিরেছেন ডানহাতি তাসকিন আহমেদ।
পাকিস্তান প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৭৪ রান করেছে। জবাবে বাংলাদেশ সব উইকেট হারিয়ে ২৬২ রান করেছে।
৪র্থ দিনের খেলা চলছে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান সব উইকেট হারিয়ে ১৭২ রান করেছে। পাকিস্তান ১৮৫ রানের লিডে এগিয়ে আছে।
এই প্রতিবেদন টি লেখা পর্যন্ত- জবাবে বাংলাদেশ কোন উইকেট না হারিয়ে ৪২ রান করেছে। জয়ের জন্য প্রয়োজন এখন ১৪৩ রান। বৃষ্টির কারনে খেলা বন্ধ আছে।
বাংলাদেশের একাদশ:
জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস(উইকেটরক্ষক ব্যাটার) মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
