| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশকে ফাঁদে ফেলতে ভারতে অনাকাঙ্ক্ষিত বন্যায় ২৯ জনের করুণ মৃত্যু

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৯ ০৯:৫৭:৫৪
বাংলাদেশকে ফাঁদে ফেলতে ভারতে অনাকাঙ্ক্ষিত বন্যায় ২৯ জনের করুণ মৃত্যু

ভারী বর্ষণে ভারতের গুজরাট রাজ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই বন্যায় এ পর্যন্ত অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, উদ্ধারকারী বাহিনী বন্যায় আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত ১৮ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এই বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগের সাথে যোগ করেছে আবহাওয়ার পূর্বাভাস। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, গুজরাটে আগামী দুই দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

রাজ্য সরকার জানায়, এবারে গুজরাটে বার্ষিক গড় বৃষ্টিপাতের তুলনায় ১০৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। সেই কারণেই এই বন্যা পরিস্থিতি। রাজ্যটিতে ১৪০টি জলাধার-বাঁধ ও ২৪টি নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। টানা বৃষ্টির কারণে আজওয়া ও প্রতাপপুরা জলাধার থেকে পানি ছাড়া হয়েছে। সেই কারণেই বিশ্বমৈত্রী নদীর দুই পাড়ে থাকা এলাকাগুলো প্লাবিত হয়েছে। ভাদোদরাসহ একাধিক শহরে ১০-১২ ফুট পানি জমে রয়েছে।

গতকাল বুধবার সকালেই বন্যা পরিস্থিতি নিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকমের সাহায্যের আশ্বাস দেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...