| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

চড়া মূল্যের ৩৫ লক্ষ টাকার হাথুরু বিদায়, কোচ সালাউদ্দিনকে যত টাকা বেতন দিবে বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৮ ২১:৪০:১৭
চড়া মূল্যের ৩৫ লক্ষ টাকার হাথুরু বিদায়, কোচ সালাউদ্দিনকে যত টাকা বেতন দিবে বিসিবি

বিসিবির নতুন চেয়ারম্যান হিসেবে প্রথম দিনেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে হাথুরুসিংহে সম্পর্কে কথা বলেন ফারুক আহমেদ। এরপর পরিচালনা পর্দের নতুন চেয়ারম্যান তাকে আর বহাল না রাখার ইঙ্গিত দেন।

বিসিবির নির্বাহী বোর্ডের একটি জরুরী সভা আগামীকাল, বৃহস্পতিবার (২৯ আগস্ট) হওয়ার কথা রয়েছে। এই বৈঠক থেকেই হাথুরুসিংহে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে বোঝা যাচ্ছে।

মেয়াদ শেষ হওয়ার আগেই শ্রীলঙ্কার কোচকে বরখাস্ত করা হলে আর্থিক ক্ষতি বহন করতে হবে বিসিবিকে। বোঝাই যাচ্ছে দেশের সবচেয়ে বড় ক্রিকেট সংস্থা হাথুরুকে বিদায় দিয়ে ক্ষতি হলেও তাই করতে প্রস্তুত। এবার তার জায়গা কে নেবেন জানা গেছে।

বিসিবির একটি সূত্রে বলছে সম্ভবত পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট হতে পারে বাংলাদেশ দলের সঙ্গে তার শেষ অ্যাসাইনমেন্ট। যদি সত্য হয়, তাহলে বিকল্প কাউকে অন্তবর্তী কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার কথা ভাবছে বিসিবি।

ধারণা করা হচ্ছে এবার দেশি কাউকে দায়িত্ব দিতে পারে বোর্ড। সূত্রটি থেকে জানা গেছে দেশের ক্রিকেটে পরিচিত নাম মোহাম্মদ সালাউদ্দিন হতে পারেন জাতীয় দলের নতুন কোচ। সেক্ষেত্রে দেশীয় কোচ হিসেবে সালাউদ্দিনের বেতন হতে যাচ্ছে ৮ থেকে ১০ লক্ষ্য টাকা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...