| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বিগ ব্যাশের বাংলাদেশের ৯ ক্রিকেটার, কোটি টাকায় দল পেলেন রিশাদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৮ ১৪:০৮:০৩
বিগ ব্যাশের বাংলাদেশের ৯ ক্রিকেটার, কোটি টাকায় দল পেলেন রিশাদ

অস্ট্রেলিয়ান ক্রিকেট গ্রীষ্ম শুরু বেশ কাছাকাছি। কিন্তু এরই মধ্যে তাদের ক্রিকেটের শিডিউল শুরু করেছে। নভেম্বরে ভারতের বিপক্ষে মর্যাদাপূর্ণ বর্ডার-গাভাস্কার ট্রফি রয়েছে। সন্দেহ নেই, এই ৫ ম্যাচের টেস্ট সিরিজে নজর থাকবে ক্রিকেট বিশ্বের। এরপর অস্ট্রেলিয়া ক্রিকেট দল বিগ ব্যাশ ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যস্ত থাকবে।

বিশ্ব ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই লিগের জন্য ফ্র্যাঞ্চাইজি দলগুলো ইতিমধ্যেই দল গোছান শুরু করেছে। এখন পর্যন্ত এই লিগে শুধু বাংলাদেশের সাকিব আল হাসানই খেলেছেন। তবে প্রতি বছরই একাধিক টাইগার ক্রিকেট তারকা আগ্রহী খেলোয়াড়দের তালিকায় নিজের নাম তুলে ধরেন। ২০২৫ সালের আসরের জন্য সেই তালিকাটা কিছুটা লম্বাই বটে।

এবারের নিলাম আগামী ১ সেপ্টেম্বর মেলবোর্নে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে নয়জন তারকা আগ্রহী হিসেবে তাদের নাম জমা দিয়েছেন। এদের মধ্যে ৭ জন জাতীয় দলের নিয়মিত মুখ। কিন্তু এই জনের মধ্যে মাত্র ৬ জন পুরো টুর্নামেন্টের জন্য খেলতে পারবেন।

তালিকায় পেসারদের মধ্যে সবচেয়ে বেশি ভরসা জোগাতে পারে রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিবের নামদুটো। দুজনেই সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দারুণ পারফর্ম করেছেন। রিশাদ ফিনিশিং রোলে বেশ কার্যকর। লেগস্পিনটা তার সহজাত ক্ষমতা ক্যারিয়ারের শুরুর দিন থেকেই। আর পেস বিভাগে তানজিম সাকিবও দেশের জন্য বড় ভরসা। তবে ইতিমধ্যে জানা গেছে রিশাদ হোসেন কে দলে নিয়ে আগ্রহ প্রকাশ করেছে মেলবোর্ন সিটি।

এই দুজনেই ৬ থেকে ৯টি ম্যাচ এবং ফাইনাল খেলতে পারবেন বলে জানিয়েছেন। একইশর্তে ড্রাফটে নাম তুলেছেন জাতীয় দলেরই আরেক নাম তানজিদ হাসান তামিম। এই ওপেনারও আছেন ৯ জনের তালিকায়।

পুরো আসর খেলার জন্য ড্রাফটে নাম জমা করেছেন ৬ জন। পেসার হাসান মাহমুদ, উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক ছাড়াও এই তালিকায় আছেন দুই অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন এবং শামিম হোসেন পাটোয়ারি। বাকিদের মধ্যে আছেন ব্যাটার রনি তালুকদার এবং স্পিনার তাইজুল ইসলাম।

নারী বিগ ব্যাশের জন্য একমাত্র বাংলাদেশি হিসেবে নাম জমা দিয়েছেন জাহানারা ইসলাম। তিনিও পুরো আসর খেলার জন্যই আগ্রহী।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...