বিশেষ কারণে দেরি হচ্ছে, বাংলাদেশ-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ, দেখে নিন চমক ভরা একাদশ
আজ ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তাওহিদ হৃদয়কে। ২৬ আগস্ট প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল দুই দল।
কিন্তু প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে হেরে যেতে হয় তাদের। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ ও ৩০ আগস্ট। বাংলাদেশ এ দল এবং পাকিস্তানের এ দলের মধ্যকার ২য় ম্যাচটি আজ শুরু হতে দেরি হচ্ছে। কারণ বৃষ্টির জন্য আউটফিল্ড ভেজা থাকায় টস হতে দেরি হচ্ছে।
ওয়ানডে সিরিজের সময়সূচি- ২৮ আগস্ট- ২য় ওয়ানডে, ইসলামাবাদ ক্লাব।
ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ 'এ' দলের স্কোয়াড- তাওহীদ হৃদয় (অধিনায়ক), এনামুল হক বিজয়, হাসান মুরাদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), মোহাম্মদ নাইম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, রেজাউর রহমান রাজা, রিশাদ হোসেন, রুয়েল মিয়া, সাইফ হাসান, সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিব।
