| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশে আর ফিরবেন না সাকিব খেলবেন অন্য দলের হয়ে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৮ ১০:৩৮:০৩
বাংলাদেশে আর ফিরবেন না সাকিব খেলবেন অন্য দলের হয়ে

পাকিস্তানের ঐতিহাসিক টেস্ট জয়ের অন্যতম সেরা নায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের জয়ে বিরাট অবদান রাখেন সাকিব আল হাসান। দ্বিতীয় ইনিংসে, তিনি ৩ উইকেট নিয়েছিলেন এবং পাকিস্তানকে হারানোর নেতৃত্ব দিয়ে শেষ করতে বড় ভূমিকা পালন করেছিলেন।

টেস্ট পারফরম্যান্সে ছাপিয়ে গেলেও সাকিব বাংলাদেশের হয়ে খেলবেন কি না তা নিয়েই এখন বিতর্ক। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গার্মেন্টস কর্মী খুনের মামলায় সাকিবের নাম জড়িয়েছে। এ ঘটনায় বাংলাদেশের ক্রিকেটে তোলপাড়।

এদিকে জানা গেছে, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর ইংলিশ কাউন্টির হয়ে খেলবেন সাকিব। ইংলিশ কাউন্টিতে সারে এফসির হয়ে চারদিনের ম্যাচ খেলবেন তিনি। এরই মধ্যে তাকে খালাস দিয়েছে বিসিবি। ৫ থেকে ১৪ সেপ্টেম্বর ছাড়পত্র পান সাকিব।

সারে বনাম সমারসেট, সেপ্টেম্বর ৯-১২। সেই ম্যাচের পর ১৯ সেপ্টেম্বর থেকে ভারত সিরিজে অংশ নিতে ভারতে যাবেন সাকিব। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

২০০৯-১০ সালে প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ কাউন্টিতে খেলেন সাকিব। ওস্টারশায়ারের হয়ে ৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন সেবার। ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্ট খেলেন ২০১৩ সালে লেস্টারশায়ারে। লম্বা বিরতি দিয়ে আবার ইংলিশ কাউন্টিতে ফিরছেন বাঁহাতি অলরাউন্ডার ভারত সফরের প্রস্তুতি নিতে।

কোনো জটিলতা না হলে কাউন্টির ম্যাচ শেষ করে ভারতের বিমান ধরবেন সাকিব। কারণ ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে কানপুরে ২৭ সেপ্টেম্বর। এপর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৬ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে ১২ অক্টোবর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...