বাংলাদেশের পর ভারতে সরকার পতনের এক দফা এক দাবি, দিন ভর ব্যাপক সংঘর্ষ
বাংলাদেশের সরকার পতনের পর পাকিস্তনে সরকার পতনের আন্দোলন শুরু হয়। এবার সেই একই আন্দোলন শুরু হয়েছে ভারতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মুখার্জির পদত্যাগের দাবিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। সেখানে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করে বিক্ষোভকারীরা।
কলকাতা ভিত্তিক মিডিয়া আউটলেট আনন্দবাজার জানিয়েছে যে মঙ্গলবার মহাত্মা গান্ধী রোড, কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল, সান্তরাজাশী এবং হাওড়া ব্রিজে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে একটি বড় সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করলে একজন আইন প্রয়োগকারী কর্মকর্তার মাথা ফেটে যায়।
বিক্ষোভের মুখে কোনা এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটায় সবাই মেট্রোতে করে গন্তব্যে ছোটার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের বিখ্যাত আরজি কর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করছেন সেখানকার শিক্ষার্থীরা।
এরপর এটি মমতার পদত্যাগের আন্দোলনে রূপ নেয়। ‘দফা এক দাবি এক, মমতার পদত্যাগ’ প্ল্যাকার্ডে এমন স্লোগান লিখে রাস্তায় নেমেছেন তারা। মঙ্গলবার বিক্ষোভকারীরা পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সেখানে ব্যাপক সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।
অপরদিকে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে প্রতিহত করতে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। আনন্দবাজার জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা মুখোপাধ্যায় সবিবালয়ে প্রবেশ করেছেন। বিক্ষোভ চলার সময় তিনি সেখানেই অবস্থান করছিলেন। বিক্ষোভকারীদের উপর যদি পুলিশ কোনো নির্যাতন চালায় তাহলে কঠোর অবস্থানে যাবেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন, শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও আন্দোলনে তিনি পাশে থাকবেন। যদি পুলিশ বিক্ষোভকারীদের উপর শক্তি প্রয়োগ ও তাকে বাধা প্রদান করে তাহলে রাস্তা অবরোধ করবেন। তিনি আরও বলেছেন, ইতিমধ্যে বহু জায়গা থেকে অত্যাচারের খবর আসছে। যদি এটি চলতে থাকে তাহলে কাল বুধবার পুরো পশ্চিমব্ঙ্গকে স্তব্ধ করে দেওয়া হবে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
