গাজী টায়ার ফ্যাক্টারিতে ভয়াবহ আগুন, নিখোঁজ শত শত মানুষ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রপসীতে গাজীর টায়ার কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১৩৭ জন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্স সার্ভিসের (ঢাকা) পরিচালক জানান, সোমবার (২৬ আগস্ট) বিকেল ৩ টা পর্যন্ত ১৩৭ জনকে নিখোঁজ তালিকাভুক্ত করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, স্বজনদের দাবি, তাদের পরিবারের সদস্যরা নিখোঁজ রয়েছেন, যারা রোববার সন্ধ্যায় লুটপাটের সময় কারখানায় যান। তাদের খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এই মুহুর্তে এটি যাচাই করার কোন উপায় নেই। দাবি করা আত্মীয়দের নাম ও ঠিকানা নিবন্ধন করা হচ্ছে। এ পর্যন্ত ১৩৭ জনকে তালিকাভুক্ত করা হয়েছে।
রূপগঞ্জে গাজীর টায়ার কারখানায় রোববার (২৫ আগস্ট) রাত থেকে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভবনটিতে প্রায় ৪০০ থেকে ৫০০ মানুষ আটকা পড়েছে। তারা বেঁচে আছে কি নেই তা নিশ্চিত করে কেউ বলতে পারছে না।
জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে রূপগঞ্জ উপজেলার রপসী এলাকায় সাবেক স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন গাজী টায়ার কারখানার ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর থেকে সেখানে শত শত মানুষ এসে ভিড় জমায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডেমরা, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশনের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। পরে রাজধানীর সিদ্দিকবাজার থেকে টিটিএল মেশিন দিয়ে ওপর থেকে পানি দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করা হয়।
স্থানীয়রা জানান, রোববার (২৫ আগস্ট) বিকেলে কারখানার মালিক নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে নারায়ণগঞ্জের আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর পরপর রূপগঞ্জের রূপসী এলাকায় আনন্দ মিছিল বের করে বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় শত শত মানুষ গাজী টায়ার কারখানার ভেতরে প্রবেশ করে মেশিনপত্র ও আসবাবপত্রসহ বিভিন্ন সামগ্রী লুটপাট করে নিয়ে যেতে শুরু করে। এক পর্যায়ে লুটপাট চলতে থাকলে প্রায় ৫ শতাধিক মানুষ ছয় তলা ভবনটির বিভিন্ন ফ্লোরে উঠে পড়েন। সেখান থেকেও লুটপাট শুরু হয়। রাত নয়টার দিকে ভবনের নিচতলায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় দুই তলা ও তিন তলার জানালা দিয়ে অনেকেই নিচে লাফিয়ে পড়েন। এক পর্যায়ে আগুন একে একে পুরো ছয় তলা পর্যন্ত ছড়িয়ে গেলে ভেতরে আটকে পড়া অনেকেই আর বের হতে পারেন নি বলে এলাকাবাসী দাবি করছেন।
ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষক) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম সময় সংবাদকে বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের বিভিন্ন স্টেশনের ১২টি ইউনিট কাজ করছে। আমরা টিটিএল মেশিন দিয়ে ওপর থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছি। ছয় তলা ভবনটির অধিকাংশ ফ্লোরে প্লাস্টিক, রাবার ও কেমিকেলসহ বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ মজুদ ছিল। যে কারণে এগুলো জ্বলে শেষ না হওয়া পর্যন্ত নেভানো খুবই দুঃসাধ্য ব্যাপার। তারপরও আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, আমরা ভবনের ভেতর থেকে আহত ১৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছি। তবে ভেতরে কি পরিমাণ মানুষ আটকা পড়েছিলেন সেটি এখন বলা সম্ভব হচ্ছে না।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
