হ*ত্যা মা'ম'লা'র আসামি সাকিব কে নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত
সাকিব আল হাসান বরাবরের মতোই, মাঠের বাইরেও ২২ গর্জে বিতর্ক এবং সমালোচিত। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের পরও তা নিয়ে আলোচনা থামছে না। রাজনীতিতে জড়িয়ে পড়েছেন ক্রিকেট মাঠের এই অলরাউন্ডার।
ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলার আসামি হয়েছেন বহুমুখী এই ক্রিকেটার। তাকে দেশে ফেরাতে বিসিবিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তবে রাজনৈতিক পরিস্থিতি পাল্টানোর আগেই দেশের বাইরে ছিলেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক। তার বিরুদ্ধে হত্যা মামলার পেছনে রাজনৈতিক প্রতিহিংসাকে দায়ী করছেন অনেকে। এমন কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছেন সাকিবের সতীর্থরা।
সাকিব ভাই আমাদের দেশের জন্য একটি বড় সম্পদ,” বলেছেন টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তিনিই দীর্ঘ ১৭ বছর ধরে বিশ্বের দরবারে বাংলাদেশের নাম তুলে ধরেছেন। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি সমস্ত অন্ধকার কেটে যাবে, এবং একটি নতুন আলো আসবে!
এর আগে সাকিবের বিরুদ্ধে মামলাটিকে ‘মিথ্যা মামলা’ বলে অভিহিত করেছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। সাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মুমিনুল লিখেছেন, ‘প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তাঁর হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি!’
‘গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে। যে ছাত্র-জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম, সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত। আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায়বিচার পাবে। ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সব সময়ই সমর্থন ছিল, আছে এবং থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই সিক্ত হবে সাকিব ভাই।’-যোগ করেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দেন মুমিনুল। সেখানে সাকিব প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘সাকিব ভাই সব সময়ই দলের সবার জন্য অনুপ্রেরণা। দলের প্রয়োজনে বরাবরই জ্বলে ওঠেন তিনি; ইতিহাস গড়ার ম্যাচে সাকিব ভাইয়ের স্পেলও ছিল সমান কার্যকরী। আপনার সার্ভিস আরও লম্বা সময় বাংলাদেশ দল পাবে, সেটাই প্রত্যাশা। আপনার ভালো-খারাপ সব সময়ই পাশে আছি সবাই।’
এক সময়ের জাতীয় দল সতীর্থ পেসার রুবেল হোসেন এক পোস্টে লিখেছেন, বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ যার ৬/৭ মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে, সাকিব ক্রিকেটেই সুন্দর রাজনীতিতে নয়।
এদিকে, আরেক পেসার শরিফুল ইসলাম সাকিবের সাথে দুটি ছবি শেয়ার করে লিখেছেন, সবসময়ই ভালবাসার আরেক নাম সাকিব আল হাসান আছে থাকবে। এ ছাড়া সাব্বির রহমান লিখেছেন, Shakib Al Hasan. যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চেনে। শ্রদ্ধা ভালোবাসা থাকবে সব সময়।
প্রসঙ্গত, গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ২২ আগস্ট ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলায় দায়ের করা হয়। সাকিবকে মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া এই মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আরও ১৫৬ জনকে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
