| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নিজের অতীত নিয়ে মুখ খুললেন সানি লিওন

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ১৫ ১৯:৩৮:৫১
নিজের অতীত নিয়ে মুখ খুললেন সানি লিওন

এক সময় সানি লিওন ছিলেন নীল সিনেমা জগতের জনপ্রিয় তারকা। প্রায় ১৩ বছর আগে তিনি এই পৃথিবী ছেড়ে ভারতে চলে আসেন। বলিউডে অভিনেত্রী হিসেবে কাজ শুরু করেন নতুন পরিচয়ে।

অন্ধকার এই পৃথিবী থেকে সরে গেলেও নিজের নাম থেকে পর্ন তারকা পরিচয় মুছে দেননি সানি। যা নিয়ে সম্প্রতি তিনি দুঃখ প্রকাশ করেছেন।গ্যালাট্টা ইন্ডিয়া ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সানি লিওন বলেছিলেন যে তিনি যখন প্রথম বলিউডে প্রবেশ করেছিলেন, তখন এই শিরোনাম নিয়ে তিনি অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন।

অভিনেত্রীর কথায়, ‘আমি যখন প্রথম ভারতে এসেছিলাম তখন জানতাম, লোকজন নির্দিষ্ট কিছু শব্দ ব্যবহার করবে আমার জন্য। সেটা স্বাভাবিক ছিল। কিন্তু এখনও যখন তারা আমার অতীত নিয়ে কথা বলেন, সেটা আমার কাছে সমস্যার বলেই মনে হয়।

আক্ষেপ প্রকাশ করে সানি বলেন, ‘১৩ বছর হয়ে গেছে আমি এখানে এসেছি। এখনও যদি অতীতকে না ছাড়তে পারেন তাহলে আর কবে সামনের দিকে আগাবেন? এটাই এখন সময়। এই বিষয় নিয়ে আর আলোচনা করতে ভালো লাগে না।’

অভিনেত্রী বলেন, ‘আমার জীবনে যেটা ঘটেছিল সেটা সবার জানা। বিগত ১৩ বছরে আমরা সবাই অনেক কাজ করেছি, নিজেদের মতো এগিয়ে গিয়েছি। কিন্তু তবুও এখনো অনেকেই আমার এই অতীত, তকমাটা ব্যবহার করেন শুধুমাত্র নিজেদের পাঠক, দর্শক পেতে।’

কানাডার অন্টারিওতে বড় হয়েছেন সানি লিওন। যদিও তিনি একজন পাঞ্জাবি পরিবারের মেয়ে। তার আসল নাম করণজিৎ কৌর বোহরা। কানাডিয়ান এবং আমেরিকান নাগরিকত্ব রয়েছে এই অভিনেত্রীর। বিগ বস শোয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন সানি। এরপর পূজা ভাটের জিসম ২ সিনেমার হাত ধরে অভিনয় যাত্রা শুরু করেন। পরবর্তীতে শুটআউট অ্যাট ওয়াডালা, রাগিণী এমএমএস ২, হেট স্টোরি ২, ইত্যাদি ছবিতে কাজ করেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...