নিত্যপণ্যের দাম নিয়ে এবার বিশাল বড় সুখবর দিলেন নতুন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
খুব শিগগিরই বাজারে নিত্যপণ্যের দাম কমবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে নিত্যপণ্যের দাম ধীরে ধীরে কমবে।
তিনি বলেন, সাধারণ মানুষ স্বস্তি পাবে। শীঘ্রই যে কোনও সময় রাতারাতি দাম কমবে তা আমি বলব না। তবে দ্রব্যমূল্য কমবে। বুধবার (১৪ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাজারে ইউনিয়ন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন: "এমন কিছু নেই যা আমাদের দৃষ্টি আকর্ষণ করেনি।" এটি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আমার কিছু ধারণা আছে। আর শাসকও এটা জানেন। এখানকার সচিবরাও অনেক অভিজ্ঞ। আমি ওদের বলেছি তুমি আমাকে সব বলবে। এখানে ভয় পাওয়ার কিছু নেই। ভয়ে কথা বলবেন না। কোন সমস্যা বলুন।
দুর্নীতির বিষয় কোনো পদক্ষেপ নেবেন কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আজকে এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি।
তাহলে কি দুর্নীতি ধামাচাপা পড়ে যাবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা ধামাচাপার বিষয় না। এটা একটা চলমান প্রক্রিয়া। কাউকে শাস্তি দিতে হলে কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এসব বিষয়ের কোনোটাই আমাদের নজর এড়ায়নি। কিছু ক্ষেত্রে অলরেডি অ্যাকশন নেওয়া হয়েছে।
আজকে সুনির্দিষ্ট কি নির্দেশনা দেওয়া হয়েছে? এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, উৎপাদন ক্ষেত্রে যা যা করা দরকার সেটা শিল্প ও কৃষি মন্ত্রণালয় করবে। যেমনঃ সার সরবরাহ, বাজার ব্যবস্থাপনা, যারা উৎপাদক তাদের সুবিধা-অসুবিধা দেখা হবে। সর্বোপরি সাপ্লাই চেইনটাই এর সঙ্গে যুক্ত। সেখানেই আমরা কাজ করবো।
বর্তমানে বাজারের জিনিসপত্রের যে দাম আছে তার থেকে সাধারণ মানুষ স্বস্তি পাবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিশ্চই। শিগগিরই সে বিষয়ে সাধারণ মানুষ স্বস্তি পাবে। শিগগিরই বলতে রাতারাতি দাম কমে যাবে সেটা বলবো না। তবে জিনিসপত্রের দাম কমবে।
মূল্যস্ফীতি ও মুদ্রানীতি এ দুটি বিষয় সমন্বয় করে কাজ করবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিশ্চই। সমন্বয় করেই কাজ করা হবে। তবে সমন্বয়হীনতার জন্য অর্থের অপচয় হয়। অর্থের অপচয় রোধ এবং সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। সেটা দেশি সম্পদ হোক বা বিদেশ থেকে ধার করা হোক। এ দুটি ক্ষেত্রেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। আমরা অর্থের অপচয় করব না।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নিশ্চয়ই নতুন পদক্ষেপ নেব এবং সে পদক্ষেপের বাস্তবায়ন যাতে হয় সেটা নিশ্চিত করব। অনেক জায়গায় দেখেছেন অনেক পদক্ষেপ বাস্তবায়ন হয় না, সেটার অনেক কারণ আছে। চিন্তা করবেন না, আমরা যেটা নেব সেটা বাস্তবায়ন করব। আমরা যতটুকু খেতে পারবো ততটুকুই নেব। ততটুকুই বাস্তবায়ন করবো।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
